AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrima Bhattacherjee on Amit Malviya: মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, অমিত মালব্যর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ চন্দ্রিমার

Chandrima Bhattacherjee on Amit Malviya: বস্তুত, গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ ছিল, ভোটের প্রচারে জনসভা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Chandrima Bhattacherjee on Amit Malviya: মুখ্যমন্ত্রীকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য, অমিত মালব্যর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ চন্দ্রিমার
অমিতের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2024 | 1:27 PM
Share

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ। বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নারী সমাজকে অপমান করেছেন মালব্য। অভিযোগ চন্দ্রিমার।

বস্তুত, গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ ছিল, ভোটের প্রচারে জনসভা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।

এরপর আজ গড়িয়াহাট থানায় অভিযোগ জানান চন্দ্রিমা। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা নারী সমাজকে অপমান করেছেন অমিত। চন্দ্রিমা বলেছেন, “অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেছি। উনি আমাদের নেত্রীর বক্তব্যকে বিকৃত করেছেন। একজন মেয়ে ও বাংলার মা হিসাবে আমি লজ্জা বোধ করছি। আমাদের নেত্রীকে সবাই জানেন। আর সবাই জানেন তিনি কী সংস্কৃতি বিশ্বাস করেন। সেই কারণেই তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং এই ভাবে তিনি টুইট করেছেন। ওই শব্দটার ইংরেজি করলে কি শুদ্ধ হয়ে যায় নাকি? এই জন্যই আমরা বলি বহিরাগতর দল এখানে আসেছে।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়