AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Midhili: ঘূর্ণিঝড় মিধিলির ল্যান্ডফল, আগামী ৩ ঘণ্টা চলবে তাণ্ডব

Cyclone Midhili: উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই ৬ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কালই রোদ উঠে যাবে, কমবে রাতের তাপমাত্রা। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

Cyclone Midhili: ঘূর্ণিঝড় মিধিলির ল্যান্ডফল, আগামী ৩ ঘণ্টা চলবে তাণ্ডব
ঘূর্ণিঝড় মিধিলির ল্যান্ডফলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 4:47 PM
Share

কলকাতা: বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় মিধিলির। আগামী ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল। জানালেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে,  আর দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছেন আবহাওয়াবীদরা। কারণ, বাংলাদেশের পথেই এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি। বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে। তবে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই ৬ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কালই রোদ উঠে যাবে, কমবে রাতের তাপমাত্রা। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

সকালে থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। যেন বৃহস্পতিবার রাতের থেকে এক ধাক্কায় শুক্রবার সকালে তাপমাত্রা নেমে যায় সকালেই। বেশ একটা শিরশিরে ভাব। আকাশে ঘন কালো মেঘ। ঘূর্ণিঝড়ের সতর্কতা ছিল। আকাশ দেখে যেন মনেই হচ্ছিল, এই বুঝি ধেয়ে আসে ঝড়।

উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছিল। সেই মোতাবেক প্রস্তুতিও নিয়ে রেখেছিল প্রশাসন। দুপুরেও বাংলার দিঘা উপকূল থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল মিধিলি। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে ছিল। আবহাওয়াবিদরা দুপুরের পর মিধিলির গতিপ্রকৃতি দেখে জানিয়ে দেন, আর বাংলার ওপর তার কোনও প্রভাব পড়বে না। বর্তমানে হাওয়ার গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এর প্রভাবে তবে বাংলার উক্ত জেলাগুলিতে সোমবার হালকা বৃষ্টি হতে পারে।

Follow Us
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?