AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor C V Ananda Bose: রাজভবনের ভিতরে পুলিশ অফিস খালি করতে হবে, চিঠি দিলেন বোস

Governor C V Ananda Bose: যদিও এই গোটা বিষয়টি কার্যকর হয়নি। কারণ সেই সময় রাঙাপানির ট্রেন দুর্ঘটনার খবর আসে। আর তা জানা মাত্রই বাতিল হয় পরিকল্পনা। এরপর রাজভবনের পূর্ত দফতরের কর্মীদের দিয়ে পুলিশ অফিসে 'জন রাজভবন' লেখা বোর্ড লাগানোর নির্দেশ ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

Governor C V Ananda Bose: রাজভবনের ভিতরে পুলিশ অফিস খালি করতে হবে, চিঠি দিলেন বোস
রাজ্যপাল সি ভি আনন্দ বোসImage Credit: twitter
| Edited By: | Updated on: Jun 18, 2024 | 3:44 PM
Share

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। সোমবার কার্যত রাজভবন চত্বরে নাটকের পর নাটক। সকাল বেলাই রাজভবনের পুলিশের কাছে নোটিস পাঠান রাজ্যপাল সি ভি আনন্দ বোস । নোটিসে লেখা, ওই মুহূর্ত থেকে রাজভবনের ভিতরের পুলিশ অফিসগুলি খালি করতে হবে। তবে পুলিশ সূত্রের খবর, লালবাজার থেকে ওই নোটিশ নিতে বারণ করা হয়। ফলত, নোটিস দিতে না পরে চলে যান রাজভবনের কর্মীরা ।

তবে এখানেই নয়, পুলিশ সূত্রের খবর, এরপর রাজভবনের পুলিশ অফিসে খবর আসে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন পুলিশ অফিসগুলোর বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দিতে। যদিও তাও বাস্তবে কার্যকর হয়নি। বেলায় দিকে নতুন করে শুরু হয় নাটকের দ্বিতীয় অঙ্ক।

রাজ্যপাল উত্তর গেটে আসবেন এবং পুলিশ অফিসগুলোতে লোক দিয়ে তালা ঝোলাবেন এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার খবর আসে। ফলত, বোস নর্থ গেটে আসার পরিকল্পনা বাতিল করেন। কিন্তু রাজভবনে থাকা পূর্ত দফতরের কর্মীদের দিয়ে পুলিশ অফিসের বাইরে ‘জন -রাজভবন’ লেখা বোর্ড লাগানোর নির্দেশ দেন তড়িঘড়ি। তবে সেখানেও বাধা পান পূর্ত দফতরের কর্মীরা।

লালবাজারে খবর গেলে রাজভবনের পুলিশের কাছে নির্দেশ আসে ,’স্বরাষ্ট্র দফতরের অধীন এই অফিসে যেন মাপজোক করে বোর্ড লাগানো না হয়।’ বাধা পেয়ে পূর্ত দফতরের লোকজন রাজ্যপালের নির্দেশ না মেনেই চলে যেতে বাধ্য হন। সোমবারের মতো এই নাটক চূড়ান্ত রূপ না পেলেও প্রাথমিকভাবে মনে করছে উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যপাল ফের নিজে থেকে পুলিশকে রাজভবন থেকে সরানোর ব্যবস্থা নিতে পারেন।

উল্লেখ্য, দু’দিন আগে রাজ্যপাল রাজভবনে নিযুক্ত সব পুলিশকর্মীর পরিবর্তন চেয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়ে এক্স হ্যান্ডেলে বিবৃতি পোস্ট করেন। কিন্তু রাজ্য সরকার বা কলকাতা পুলিশের তরফ থেকে কোনও পরিবর্তন করা হয়নি। সেই কারণেই কি বোসের এ হেন সিদ্ধান্ত? তা যদিও সময়ই বলবে।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি