AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: কিছুই দেখতে পাচ্ছেন না পাইলটরা, কলকাতা থেকে দেরিতে ছাড়ল ১০ বিমান, বিপাকে ঢাকাও

Kolkata Airport: কলকাতার থেকে আরও খারাপ অবস্থা ঢাকা বিমানবন্দরেরও। সেখানেও রানওয়েগুলি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বেগ পেতে হচ্ছে বিমান ওঠা নামার ক্ষেত্রে। আরাব থেকে আসা বিমানকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Kolkata Airport: কিছুই দেখতে পাচ্ছেন না পাইলটরা, কলকাতা থেকে দেরিতে ছাড়ল ১০ বিমান, বিপাকে ঢাকাও
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিমানবন্দর Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 9:14 AM
Share

কলকাতা: সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া! বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট। তবে আজও কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এদিকে ঘন কুয়াশার দাপটে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে, কোথাও আবার এক ধাক্কায় ৫০ মিটারে নেমে গিয়েছে। ব্যাপক সমস্যা যান চলাচলে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দরও। সমস্যা বেড়েছে বিমান চলাচলের ক্ষেত্রেও। 

সূত্রের খবর, কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে ঠেকায় সকালে একটি বিমান দেরিতে ছেড়েছে। সকাল আটটার মধ্যে অন্য আরও একটি বিমানের অবতরণেও অতিরিক্ত সময় লেগেছে। যদিও বেলা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এখনও পর্যন্ত মোট ১০টি বিমান দেরিতে ছেড়েছে বলে খবর। কলকাতা বিমানবন্দরে যে ৬টি রানওয়ে রয়েছে সবক’টি বর্তমানে কুয়াশার গ্রাসে। ০১ আরমিট রানওয়েতে সকাল ৮টায় দৃশ্যমানতা ৪৫০ মিটার। ০১ আর এন্ড মিডে দৃশ্যমানতা ৩৭৫ মিটার। ১৯ এল রানওয়েতে দৃশ্যমানতা ৫৫০ মিটার। ১৯ই এল মিটে ৪০০ মিটার। ১৯ এল টাচ ডাউন মিটে ৪০০ মিটার। তবে এর মধ্যে সবথেকে বেশি প্রথম রানওয়েটি ব্যবহার হচ্ছে বলে জানা যাচ্ছে। 

কলকাতার থেকে আরও খারাপ অবস্থা ঢাকা বিমানবন্দরেরও। সেখানেও রানওয়েগুলি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বেগ পেতে হচ্ছে বিমান ওঠা নামার ক্ষেত্রে। আরাব থেকে আসা বিমানকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানেই অবতরণ করবে বিমানটি। শারজা থেকে আসছিল আরবিয়া জি৯ ৫১৫৮। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু, অবতরণ করতে গিয়েও কুয়াশার জেরে বাধা পান পাইলট। ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে কলকাতায় যোগাযোগ করা হয়। তারপর এখানেই অবতরণের সিদ্ধান্ত। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন বলে জানা যাচ্ছে। 

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা