AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Poll Violence: ১০ মাস পরও বাড়ি ফিরতে পারেনি তিন শতাধিক মানুষ, নিরাপত্তা দিতে বলল আদালত

Post Poll Violence: মামলার চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ২৮ টি মামলার তদন্ত এখনও চলছে বলে জানানো হয়েছে।

Post Poll Violence: ১০ মাস পরও বাড়ি ফিরতে পারেনি তিন শতাধিক মানুষ, নিরাপত্তা দিতে বলল আদালত
ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই।
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 2:33 PM
Share

কলকাতা : বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে রাজ্যের একাধিক জায়গায়। কয়েকশ মানুষ হিংসার ভয়ে বাড়ি ফিরতে পারেনি, এমন অভিযোগও উঠেছে। আদালতের নির্দেশে সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তবে, গত বছরের মে মাসে ফল প্রকাশ হওয়ার পর এতগুলো মাস কেটে গেলেও এখনও অনেকে বাড়ি ফিরতে পারেননি বলে দাবি মামলাকারীর। ভোট পরবর্তী হিংসার সেই মামলায় সোমবার একরম ৩০৩ জনের নাম পেশ করা হল আদালতে। তাঁদের মধ্যে অনেকে কাজে ফিরতে পারেননি বলেও অভিযোগ। ওই ৩০৩ জনকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হল ডিভিশন বেঞ্চের তরফে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলছে সেই মামলার শুনানি। আগামী ১৯ এপ্রিল ফের শুনানি রয়েছে।

৩০৩ জনের নাম পেশ আদালতে

মামলাকারীদের তরফের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এ দিন ৩০৩ জনের নাম ও সমস্ত তথ্য পেশ করেছেন আদালতে। আদালতে তিনি আরও জানিয়েছেন, ওই ৩০৩ জনের মধ্যে ৪৭ জন এখনও কাজে যোগ দিতে পারেননি। এদের মধ্যে ৯২ জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আর ১৬৪ জনকে জোর করে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ

এ দিন মামলাকারীদের তরফে আবেদন ছিল, পুলিশ যদি নিরাপত্তা না দেয় সে ক্ষেত্রে একটি কমিটি গঠন করা হোক, যাতে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাকবেন। কাউকে পুলিশ বা স্থানীয় দুষ্কৃতীরা হুমকি দিলে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়। এ দিন রাজ্য পুলিশের আইজি ও ডিজিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, স্থানীয় প্রশাসন বা পুলিশ যাতে তাঁদের হেনস্থা না করে, সে দিকে নজর রাখতে হবে।

ঘরছাড়াদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি!

রাজ্যের দাবি, ঘরছাড়াদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এ দিন আদালতে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, সংখ্যা বারবার বদলে যায়। তিনি বলেন, ‘সংখ্যাটা ২৬৩ থেকে ৪০০ হয়ে গিয়েছে। আমি কিছু বুঝতে পরছি না। অভিযোগ করা যায়, তাই করছে। কোনও ভিত্তি নেই এই সব অভিযোগের।’

এ দিকে মামলাকারীর আইনজীবীর অভিযোগ, রাজ্য তার কাজ করছে না। মানুষ আক্রান্ত। ভীত। পুলিশ কেরানির কাজ করছে বলে দাবি করেছেন আইনজীবী। তিনি আরও বলেন, ‘রাজ্য যদি তার দায়িত্ব পালন না করে তাহলেও অভিযোগ মিথ্যে হয়ে যায় না।’ এ দিকে সিবিআই ওই মামলার চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সোমবার। সেখানে জানানো হয়েছে, ২৮ টি মামলার তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন : TMC Leader Shot Dead: মেমারি থেকে শ্যাওড়াফুলির রিটার্ন টিকিট ছিল আততায়ীর! তৃণমূল কাউন্সিলর ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য…

Follow Us
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!