AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষাতেই মোদীর বার্তা, শুনে নিন কী কী বললেন নমো

Narendra Modi: কিছুদিন আগেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব নরেন্দ্র মোদীর পরিবার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। এদিন বারাসতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার জবাবও দেন বাংলাতেই। বলেন, "ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়? এটাই তো আমার পরিবার। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো।"

Narendra Modi: বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষাতেই মোদীর বার্তা, শুনে নিন কী কী বললেন নমো
বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 06, 2024 | 10:25 PM
Share

কলকাতা: বারাসতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকে হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও উপস্থিত সকলকে বার্তা দিলেন মোদী। বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষায় তৃণমূলকে আক্রমণ নমোর। এদিন বক্তব্যের একেবারে শুরুতে, স্পষ্ট বাংলায় নরেন্দ্র মোদী বললেন, “বাংলার মা বোনেরা আর আমার ভাই বন্ধুকে প্রণাম জানাই।” মোদী যখন এ বার্তা দিচ্ছেন, তখন দর্শকাসনে থাকা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত।

কিছুদিন আগেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব নরেন্দ্র মোদীর পরিবার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। এদিন বারাসতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার জবাবও দেন বাংলাতেই। বলেন, “ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়? এটাই তো আমার পরিবার। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো।”

সন্দেশখালি প্রসঙ্গেও এদিন বাংলাতেই নরেন্দ্র মোদী নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। মোদী বলেন, “মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে।” নরেন্দ্র মোদীর মুখে বাংলায় বার্তা শুনে উচ্ছ্বসিত দলের কর্মীরা। এমনকী বিধায়ক, সাংসদ, নেতা-নেত্রী যাঁরা মোদীর মঞ্চে বসেছিলেন, সকলেই দারুণ খুশি। হাসি, হাততালিতে বারবার তা বুঝিয়ে দিচ্ছিলেন সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারীরা।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ