AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

R G Kar: মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে সেদিন মেয়ের দেহই দেখতে পেতেন না তিলোত্তমার বাবা-মা! হাইকোর্টে মামলা যেতেই উঠে এল বিস্ফোরক তথ্য

R G Kar: এক মাত্র মেয়ের মর্মান্তিক পরিণতির শুনে মেয়ের কর্মস্থল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে এসেছিলেন বাবা-মা। কিন্তু তখন হাসপাতালে উত্তেজনার পারদ চড়েছে। হাসপাতালের বাইরে বিক্ষোভ। ঘটনাস্থলে তখন সিপি।

R G Kar: মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে সেদিন মেয়ের দেহই দেখতে পেতেন না তিলোত্তমার বাবা-মা! হাইকোর্টে মামলা যেতেই উঠে এল বিস্ফোরক তথ্য
আরজি কর-কাণ্ডে ভয়ঙ্কর অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 12:55 PM
Share

কলকাতা: তিলোত্তমা ‘ধর্ষণ খুন’কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য TV9 বাংলার হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ না করলে গত শুক্রবার সকালে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও মেয়ের মৃতদেহ দেখতে পেতেন না তিলোত্তমার বাবা-মা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সে কথা জানালেন তিলোত্তমার বাবা-মা।

শুক্রবার সকালে আরজি করের যে ঘটনা সামনে আসে, তাতে কেঁপে ওঠে গোটা রাজ্য। আর সেই ঘটনায় আঁচ এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে তিলোত্তমার বাড়িতে প্রথমে ফোন করে জানানো হয়েছিল, তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু সে কথা মানতে চায়নি পরিবার। এক মাত্র মেয়ের মর্মান্তিক পরিণতির শুনে মেয়ের কর্মস্থল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে এসেছিলেন বাবা-মা। কিন্তু তখন হাসপাতালে উত্তেজনার পারদ চড়েছে। হাসপাতালের বাইরে বিক্ষোভ। ঘটনাস্থলে তখন সিপি। কিন্তু মেয়েকে তাঁরা দেখতে পাচ্ছিলেন না। তিন ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তাঁদের মেয়েকে দেখতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের শুনানিতে এই বিষয়টি উল্লেখ করেন তিলোত্তমার বাবা-মা। অত্যন্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতির প্রশ্ন করেন, ” ৩ ঘণ্টা কেন জেলবন্দি রোগীর মতো বসিয়ে রাখা হল?” সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেও তিলোত্তমার বাবা-মাকে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

সেদিন হস্তক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার পরই মেয়ের দেহ দেখতে পেয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। সেই বিষয়টি উল্লেখ করা হয়। এত বড় ঘটনা, নৃশংসতার মধ্যেও কেন মেয়েকে দেখতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না সেদিন তিলোত্তমার বাবা-মাকে, তা নিয়েই বিস্তর প্রশ্ন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?