AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajarhat: সাদা প্য়ান্ট, বুট জুতো, গলায় তার! সাতসকালে রাজারহাটে যুবকের দেহ উদ্ধার

Rajarhat: সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন প্রধান রাস্তার অদূরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে এলাকার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করার করে।

Rajarhat: সাদা প্য়ান্ট, বুট জুতো, গলায় তার! সাতসকালে রাজারহাটে যুবকের দেহ উদ্ধার
রাজারহাটে দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 11:29 AM
Share

কলকাতা: পরনে সাদা প্যান্ট, পায়ে বুট জুতো-মোজা, গায়ে কোনও জামা নেই, গলায় মোটা তার পেঁচানো-   ঠিক এই অবস্থাতেই প্রধান সড়কের থেকে সাত ফুট দূরে উপুড় হয়ে পড়েছিল দেহটি। রাজারহাট কাশীনাথপুর বাজারের অদূরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। নিয়ে যাওয়া হয়েছে স্নিফার ডগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন প্রধান রাস্তার অদূরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে এলাকার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করার করে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। স্থানীয় দোকানি, এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

তবে ওই যুবককে এলাকায় আগে কখনই দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে অন্য কোথাও মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

তথ্য প্রমাণ সংগ্রহে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়েছিল একটি লরি। পুলিশ তদন্তের স্বার্থে ওই লরির চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনাস্থালের কাছে একটি লড়ি দাঁড়িয়ে ছিল। লরির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। ওই রাস্তা বাসন্তী হাইওয়ের কানেক্টেড হওয়ায় পুলিশ মনে করছে, অন্য জায়গাতেই খুন করে দেহ এনে ফেলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন