AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naushad Siddiqui: আইএসএফের সভা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য

ISF: রাজ্যের বক্তব্য, পাঁচটি কর্মসূচি একইদিনে রয়েছে। ফলে এই সভার অনুমতি দেওয়া কীভাবে সম্ভব তা নিয়ে আদালতে প্রশ্ন রাজ্যের। তাদের যুক্তি, এত কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে রাজ্য। আজ শুক্রবারই এই আবেদনের শুনানি রয়েছে। 

Naushad Siddiqui: আইএসএফের সভা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য
নওশাদের জামিন খারিজের আবেদন তরুণীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 12:41 PM
Share

কলকাতা: নওশাদ সিদ্দিকীর সভা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আর্জি রাজ্যের। রাজ্যের বক্তব্য, পাঁচটি কর্মসূচি একইদিনে রয়েছে। ফলে এই সভার অনুমতি দেওয়া কীভাবে সম্ভব তা নিয়ে আদালতে প্রশ্ন রাজ্যের। তাদের যুক্তি, এত কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে রাজ্য। আজ শুক্রবারই এই আবেদনের শুনানি রয়েছে।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ। ২১ জানুয়ারি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলের প্রতিষ্ঠাদিবস। সেই দিনকে সামনে রেখে এই কর্মসূচি করতে চায় তারা। গত বছর রানি রাসমণি রোডে আইএসএফের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান ছিল।

সেই অনুষ্ঠান ঘিরে তুলকালাম বাধে খাস কলকাতায়। ধর্মতলায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল সেই অশান্তিকে সামনে রেখে। পুলিশের যুক্তি, সেই অশান্তির কথা মাথায় রেখেই এবারের অবস্থান। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি চলাকালীন রাজ্যের এজি জানান, এই জায়গায় একটি মাত্রই সভা হয়।

পাল্টা আদালত জানায়, ওই জায়গায় রাজ্যের সমস্যা থাকলে কেউই সভা করতে পারবে না। এরপরই শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ তারিখ সভা করার অনুমতি দেয় আদালত। ১ হাজারের বেশি লোক নয় সভায়, সভার দায়িত্বে যিনি তাঁর নাম আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়। তবে রাজ্য এই সভায় রাজি নয়। এবার ডিভিশন বেঞ্চে তারা।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.