AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilottama’s Parents: ‘অসুর নিধন যেন করে যান মা’, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের প্রার্থনার অনুরোধ তিলোত্তমার মায়ের

Tilottama's Parents: এই অডিয়ো বার্তা প্রতিটি পুজো মণ্ডপে তুলে দেবেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনগুলির মঞ্চ। অনুরোধ করা হবে, প্রতি ঘণ্টায় এই অডিয়ো বার্তা বাজানোর জন্য। যারা রাজি হবে, সেই সব পুজো কমিটিতে শোনা যাবে এই তিলোত্তমার মায়ের এই অডিয়ো বার্তা।

Tilottama's Parents: 'অসুর নিধন যেন করে যান মা', মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের প্রার্থনার অনুরোধ তিলোত্তমার মায়ের
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 11:02 AM
Share

কলকাতা: দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে শোনা যেতে পারে তিলোত্তমার মায়ের অডিয়ো বার্তা। তাঁর মেয়ের সুবিচারের জন্য দুর্গা মায়ের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিলোত্তমার মা। অসুর নিধন করে যেন মা যান, সেই প্রার্থনা করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। পুজো কমিটিগুলি চাইলে তিলোত্তমার মায়ের এই অডিয়ো বার্তা শোনা যাবে মণ্ডপে মণ্ডপে।

এক অডিয়ো বার্তায় তিলোত্তমার মা বলেন, “আমি তিলোত্তমার মা বলছি। আমার মেয়ে কি সত্যিই চলে গিয়েছে? না। যাঁরা আন্দোলনকারী, যাঁরা আমার মেয়ের জন্য লড়ছেন, আমার মেয়েকে নিজের মেয়ে মনে করেছেন, তাঁদের মধ্যেই আমার মেয়ে বেঁচে রয়েছে। তবে আমার অনেক আশা ছিল। পুজো নিয়ে মেয়ে অনেক পরিকল্পনা করেছিল এবার। সবার সঙ্গে আনন্দ করবে। নিজের হাতে সব কাজ করবে। কিন্তু, পুজোর আগেই আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। তবে তার জন্য আমি যাতে সুবিচার পাই, সেজন্য আপনারা রাস্তায় নেমেছেন।”

চিকিৎসকদের আন্দোলন নিয়ে ওই অডিয়ো বার্তায় তিনি বলেন, “সমস্ত চিকিৎসক আন্দোলন করছেন। তাঁরা তো আন্দোলন করার জন্য ডাক্তার হননি। কিন্তু, পরিস্থিতি তাঁদের রাস্তায় নামতে বাধ্য করেছে।” অডিয়ো বার্তার শেষে তিলোত্তমার মা বলেন, “সমস্ত জনসাধারণকে বলব, পুজোর সময় যাঁরা ঠাকুরের কাছে গিয়ে দাঁড়াবেন, তাঁরা নিজেদের মেয়ে, আমার মেয়ে যাতে সুবিচার পায়, তার জন্য প্রার্থনা করবেন। আর এই পৃথিবীতে যে অসুর হয়েছে, সেই অসুর নিধন যেন মা করে যান, তার জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ জানাব।”

এই অডিয়ো বার্তা প্রতিটি পুজো মণ্ডপে তুলে দেবেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনগুলির মঞ্চ। অনুরোধ করা হবে, প্রতি ঘণ্টায় এই অডিয়ো বার্তা বাজানোর জন্য। যারা রাজি হবে, সেই সব পুজো কমিটিতে শোনা যাবে এই তিলোত্তমার মায়ের এই অডিয়ো বার্তা। পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পানিহাটির বাড়ির সামনে মঞ্চে ধরনায় বসবেন তিলোত্তমা মা-বাবা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো