AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recover: মাসির বাড়িতে পুজো দেখতে এসে খালে মিলল দেহ

Body Recover: ৯ জানুয়ারি রাতে এলাকায় এক মেলাতে যান তিনি। অনেক রাত অবধি সেখানে ছিলেন। কয়েকজনের সঙ্গে সেখানে ঝামেলাও হয় বিশ্বজিতের। তারপর থেকে বিশ্বজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই পরিবারের লোকজন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানায়। তল্লাশি চালালেও মেলেনি খোঁজ।

Body Recover: মাসির বাড়িতে পুজো দেখতে এসে খালে মিলল দেহ
দেহ উদ্ধার। প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 6:42 PM
Share

কলকাতা: মাসির বাড়িতে পুজো উপলক্ষে এসেছিলেন এক যুবক। আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। শুক্রবার সকালে একটি খালে তাঁর দেহ ভেসে ওঠে। প্রগতি ময়দান থানার খানাবেড়িয়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। খানাবেড়িয়ায় মাসির বাড়ি বেড়াতে এসেছিলেন বিশ্বজিৎ মণ্ডল (১৮)। মাসির বাড়িতে পুজো উপলক্ষে বেড়াতে এসেছিলেন তিনি।

অভিযোগ, ৯ জানুয়ারি রাতে এলাকায় এক মেলাতে যান তিনি। অনেক রাত অবধি সেখানে ছিলেন। কয়েকজনের সঙ্গে সেখানে ঝামেলাও হয় বিশ্বজিতের। তারপর থেকে বিশ্বজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই পরিবারের লোকজন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানায়। তল্লাশি চালালেও মেলেনি খোঁজ।

অভিযোগ, আজ সকালে স্থানীয়রা দেখেন এলাকারই একটি খালে বিশ্বজিতের দেহ ভাসছে। পুলিশ দেহটি উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিশ্বজিতের বাড়ি পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে। চারদিন ধরে উদ্বেগে ছিল পরিবার। এদিন দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?