AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: বঙ্গোপসাগরে জন্ম হল নিম্নচাপের, কতটা দুর্ভোগ নাচছে বাংলার কপালে?

West bengal Weather Update: এ দিকে, নিম্নচাপের জন্ম হলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনও নেই। তবে নিম্নচাপের প্রভাবে শনিবার পূর্ব মেদিনীপুর সহ তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিন আবার ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে আট কেন্দ্রে। তার মধ্যে তমলুক, কাঁথি, মেদিনীপুর রয়েছে।

Weather Latest Update: বঙ্গোপসাগরে জন্ম হল নিম্নচাপের, কতটা দুর্ভোগ নাচছে বাংলার কপালে?
আজ বিকেলেই জন্ম হতে পারে রেমালেরImage Credit: Gencraft
| Edited By: | Updated on: May 22, 2024 | 12:41 PM
Share

কলকাতা: প্রশ্ন ছিল বুধবারই কি বঙ্গোপসাগরে জন্ম হবে নিম্নচাপের? অবশেষে মিলল উত্তর। বহু প্রতীক্ষিত নিম্নচাপের জন্ম হল বঙ্গোপসাগরে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারই গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। তারপরও আরও শক্তি বাড়াতে সেটি। শুরুতে উত্তরপূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপ। এই অভিমুখে এগোলে গন্তব্য হবে বাংলাদেশ-মায়ানমার। যদিও, চূড়ান্ত গন্তব্য এখনও স্পষ্ট করা হয়নি।

এ দিকে, নিম্নচাপের জন্ম হলেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনও নেই। তবে নিম্নচাপের প্রভাবে শনিবার পূর্ব মেদিনীপুর সহ তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিন আবার ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে আট কেন্দ্রে। তার মধ্যে তমলুক, কাঁথি, মেদিনীপুর রয়েছে। ফলে ঝড়-বৃষ্টি নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। আর আজ বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সিইও। সংশ্লিষ্ট কেন্দ্রের জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?