AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যের রেহাই, পশ্চিমবাংলায় হচ্ছে না ইয়াসের ল্যান্ডফল

রবিবার দিঘা থেকে ৬৭০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ওমান যার নাম রেখেছে ইয়াস (Yaas)। আরবি শব্দ ইয়াসের অর্থ ধংস। শুধু অভিধানিক অর্থই নয়, এই ঘূর্ণিঝড় যে প্রকৃতপক্ষেই দুঃখ বয়ে নিয়ে আসছে, তার ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (India Meteorological Department)।

রাজ্যের রেহাই, পশ্চিমবাংলায় হচ্ছে না ইয়াসের ল্যান্ডফল
ইয়াসের অভিমুখ, তথ্যসূত্র - cyclocane.com
| Updated on: May 24, 2021 | 4:43 PM
Share

কলকাতা: আশঙ্কার মধ্যেই বঙ্গবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। ভারতীয় আবহাওয়া অধিদফতরের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে হচ্ছে না অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল। আবহবিদদের আশঙ্কা, ইয়াসের ল্যান্ডফল হবে ওড়িশা উপকূলে।

 

ইয়াসের ল্যান্ডফল কোথায়?

রবিবার দিঘা থেকে ৬৭০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ওমান যার নাম রেখেছে ইয়াস। আরবি শব্দ ইয়াসের অর্থ দুঃখ। শুধু অভিধানিক অর্থই নয়, এই ঘূর্ণিঝড় যে প্রকৃতপক্ষেই দুঃখ বয়ে নিয়ে আসছে, তার ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। বিজ্ঞানীদের আশঙ্কা সোমবার আরও শক্তি সঞ্চয় করে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। শুধু তাই নয়, এখনও পর্যন্ত ইয়াসের ল্যান্ডফল নিয়ে যে সময়সূচির কথা বিজ্ঞানীরা জানিয়েছিলেন, তাও অনেকটা এগিয়ে আসতে পারে বলে আশঙ্কা।

বুধবার বিকেল কিংবা সন্ধ্যায় নয়, বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে ইয়াস আছড়ে পড়তে পারে বুধবার দুপুরেই। ঠিক কোথায় হবে ইয়াসের ল্যান্ডফল? বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওড়িশার বালেশ্বরে হবে ইয়াসের ল্যান্ডফল। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অভিমুখ বিজ্ঞানীদের পর্যবেক্ষণে এসেছে, তাতে অল্পের জন্য রক্ষা পাবে পশ্চিমবাংলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলায় ভারী বারিধারা নামলেও কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে প্রভাব তুলনামূলক কম থাকবে বলেই পূর্বাভাস। যদিও বুধবারে ইয়াসের ল্যান্ডফলে বিজ্ঞানীদের বাড়তি চিন্তা বাড়িয়েছে পূর্ণিমা।

Cyclone Yaas

গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

ভরা কোটালে ভয়াবহ হতে পারে ইয়াস!

আবাহবিদদের আশঙ্কা গতি বাড়িয়ে ইয়াস পূর্বনির্ধারিত সময়ের আগেই স্থলভাগে প্রবেশ করলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। বুধবার সকাল ৯টা সাড়ে ৯টা থেকেই পূর্ণিমা। তখন সমুদ্র প্রাকৃতিক নিয়মেই উত্তাল থাকে। এরপর ঘূর্ণিঝড়ের সংযুক্তিকরণ ঘটলে পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক ১২ বছর আগে এই একই কারণে আয়লার তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম।

ঝুঁকি নেবেন না, ধৈর্য ধরুন: মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা ইয়াসের প্রভাব পড়বে রাজ্যের ২০ জেলায়। আমফানের থেকেও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। রাজ্যবাসীর কাছে তাঁর অনুরোধ, ‘জীবন আগে। নিজে না বাঁচলে পরিবার বাঁচবে না। তাই কোনও রকম ঝুঁকি নেবন না। ৭২ ঘণ্টা ধৈর্য ধরুন।’ বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে নবান্ন।

বিপর্য মোকবিলায় কী কী প্রস্তুতি নিয়েছে রাজ্য?  

* ইয়াস পরবর্তী বিপর্যয় মোকাবিলায় এক হাজার বিশেষ টিম গঠন
* টেলিকম পরিষেবাকে সচল রাখতে কাজ করবে ৫০০টি বিশেষ টিম
* ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় তৈরি করা হয়েছে ৪০০০ রিলিফ সেন্টার
* বিপদসীমার কাছাকাছি থাকা প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে
* সিইএসসি-কে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ
* নবান্ন এবং উপান্ন ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

 

♦♦♦ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে