AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বর্ষশেষেও পিছু ছাড়ল না করোনা, নতুন স্ট্রেনে আক্রান্ত আরও ৫, বৃদ্ধি দৈনিক সংক্রমণেও

বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৬৭৪। একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮২২ জন, যা বিগত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি।

বর্ষশেষেও পিছু ছাড়ল না করোনা, নতুন স্ট্রেনে আক্রান্ত আরও ৫, বৃদ্ধি দৈনিক সংক্রমণেও
ফাইল চিত্র।
| Updated on: Dec 31, 2020 | 12:06 PM
Share

নয়া দিল্লি: বর্ষশেষেও মিলছে না স্বস্তি। জনগণ ও চিকিৎসক-গবেষকদের মধ্যে বাড়ছে শঙ্কা, কারণ দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন (New Strain of Coronavirus)। বৃহস্পতিবার নতুন করে আরও পাঁচজনের খোঁজ মিলেছে, যারা অভিযোজিত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাত্র তিনদিনেই নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫-এ। অন্যদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যাও বিগত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ৮২২জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৯৯জনের।

সংক্রমণের তালিকায় এখনও দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৬৭৪। একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮২২ জন, যা বিগত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৩৮-এ। তবে মোট আক্রান্তের প্রায় ৯৬ শতাংশ মানুষই সুস্থ হয়ে ওঠায় কিছুটা স্বস্তিতে রয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার। এখনও অবধি দেশে মোট ৯৮ লাখ ৬০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬৫৬ জন, দেশে সুস্থতার হার ৯৬.০৪ শতাংশ। অন্যদিকে শুরু থেকেই দেশে মৃত্যুর হার অনেকটাই কম, বর্তমানে মৃত্যুর হার কমে ১.৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: উপদ্রুত ছত্তীসগঢ় নয়, রাজনীতির রঙে বাংলা-বিহারেই বেশি পুলিসি নিরাপত্তা, চমকপ্রদ পরিসংখ্যান

তবে ব্রিটেন থেকে আগত যাত্রীদের মধ্যে অভিযোজিত ভাইরাসের অস্তিত্ব মেলায় কিছুটা চিন্তা বেড়েছে। গত মঙ্গলবারই প্রথম অভিযোজিত করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছেন। গতকাল নতুন করে ১৪ জন আক্রান্ত হওয়ায় সেই সংখ্যাটা বেড়ে ২০-তে পৌঁছেছিল। আজ ফের নতুন করে পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে যাবতীয় বিমান পরিষেবায় স্থগিতাদেশ আরও সাতদিন বাড়ানোর ঘোষণা করেন বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। জানানো হয়, নতুন বছরের ৭ জানুয়ারি অবধি বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।

২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে দেশে আগত যাত্রীদেরও খোঁজ চালানো হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। এছাড়া নতুন স্ট্রেনের আগমনের কারণেই রেশ টানা হয়েছে বর্ষশেষ ও বর্ষবরণের অনুষ্ঠানেও। সংক্রমণ রুখতে দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), চেন্নাই (Chennai), পঞ্জাব (Punjab) ও কেরলে (Kerala) জন সমাগমে নিষেধাজ্ঞার পাশাপাশি রাত্রিকালীন কার্ফুও (Night Curfew) জারি করা হয়েছে।

আরও পড়ুন: বছর শেষে স্বস্তির খবর! বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ