AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছর শেষে স্বস্তির খবর! বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

কেন্দ্র এ দিন বিবৃতি দিয়ে জানিয়েছে, যাঁদের অডিট করা প্রয়োজন নেই, তাঁরা আইটিআর ১ অথবা আইটিআর ৪ ফর্ম ব্যবহার করে ১০ জানুয়ারি মধ্যে কর দাখিল করতে হবে।

বছর শেষে স্বস্তির খবর! বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
ফাইল চিত্র
| Updated on: Dec 31, 2020 | 11:29 AM
Share

নয়া দিল্লি: কার্যত চাপে পড়েই গত অর্থবর্ষের (২০১৯-২০) আয়কর রিটার্ন (Income Tax) ফাইল দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্র। ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছর ১০ জানুয়ারি করা হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আয়কর প্রদানের সময়সীমা বর্ধিত করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বর্ষশেষের মুহূর্তে কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন করদাতারা। করোনা কালে আর্থিক অসুবিধা থাকায় আয়কর রিটার্ন দাখিল করতে অসুবিধায় পড়েছিলেন তাঁরা। কেন্দ্রের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। ৩১ ডিসেম্বর আয়কর প্রদানের সিদ্ধান্তে অনড় থেকেছে কেন্দ্র। যার জেরে শেষবেলায় কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে আয়কর রিটার্ন জমা দিচ্ছিলেন করদাতারা।

বুধবারের সিদ্ধান্তের পর কেন্দ্র এ নিয়ে তৃতীয় বার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল। এর আগে চলতি বছরে ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩০ নভেম্বর এবং তারপর ৩১ ডিসেম্বর আয়কর জমা দেওয়ার কথা বলা হয়। উল্লেখ্য, আয়করের পাশাপাশি ২০১৯-২০ অর্থবর্ষের জিএসটি দাখিলের সময় দু’মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন- মুখোমুখি জুকারবার্গ ও অম্বানি! কী কথা হল দুই ‘হেভিওয়েটের’ মধ্যে?

কেন্দ্র এ দিন বিবৃতি দিয়ে জানিয়েছে, যাঁদের অডিট করা প্রয়োজন নেই, তাঁরা আইটিআর ১ অথবা আইটিআর ৪ ফর্ম ব্যবহার করে ১০ জানুয়ারি মধ্যে কর দাখিল করতে হবে। অন্যদিকে যাদের বা যে সব সংস্থার অডিট করে থাকে, তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।

Follow Us
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন