AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terror Attack: নির্বাচনের আগে জঙ্গি হামলায় ‘শিহরিত’ বালুচিস্তান, একমাসে গ্রেনেড হামলা-সহ ১৫টি বিস্ফোরণ, মৃত একাধিক

Terror attack at Balochistan: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বালুচিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। গত মাসে বালুচিস্তানের ৯টি জেলায় ১৫টি বিস্ফোরণ হয়। মূলত, নির্বাচনী মিছিল, প্রার্থীদের বাড়ি-অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশন চত্বরেও বিস্ফোরণ ঘটানো হয়।

Terror Attack: নির্বাচনের আগে জঙ্গি হামলায় 'শিহরিত' বালুচিস্তান, একমাসে গ্রেনেড হামলা-সহ ১৫টি বিস্ফোরণ, মৃত একাধিক
প্রতীকী ছবি।
| Updated on: Feb 03, 2024 | 9:06 PM
Share

ইসলামাবাদ: পাকিস্তানে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জঙ্গি হামলায় (Terror attack) উত্তপ্ত হয়ে উঠছে বালুচিস্তান (Balochistan)। বলা যায়, একেবারে নির্বাচন কমিশনের অফিস থেকে নির্বাচনী প্রচারের মিছিল, প্রার্থী ও তাঁদের অফিস জঙ্গিদের নিশানা হয়ে উঠেছে। এবার এক পিপিপি প্রার্থীর বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। শুক্রবারের এই হামলায় গুরুতর জখম হয়েছেন ৬ জন। তবে গত কয়েকদিনে বালুচিস্তানে জঙ্গি হামলায় ২ ডজনেরও বেশি জঙ্গি হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ২৮ জন।

পুলিশ সূত্রে খবর, কালাট শহরের মুঘলসরাই এলাকায় পিপিপি প্রার্থী মীর আব্দুল রাউফ রিন্দের বাড়ি নিশানা করে শুক্রবার গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ৩ পিপিপি কর্মী গুরুতর জখম হয়েছেন। বরাত জোরে বেঁচে গিয়েছেন মীর। এই ঘটনা নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পরই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মীর। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে পদক্ষে করারও আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে, নির্বাচনী মিছিল থেকে প্রার্থীদের নিশানা করে একের পর এক জঙ্গি হামলার ঘটনা রাজনৈতিক দলগুলির উদ্বেগ বাড়িয়েছে। ঝুঁকি এড়াতে জামিয়ত উলেমা-ই-ইসলাম (এফ) এবং পাকিস্তান মুসলিম লিগ-এন যৌথভাবে তাদের নির্বাচনী মিছিল বাতিল করার কথা ঘোষণা করেছে।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বালুচিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। গত মাসে বালুচিস্তানের ৯টি জেলায় ১৫টি বিস্ফোরণ হয়। মূলত, নির্বাচনী মিছিল, প্রার্থীদের বাড়ি-অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশন চত্বরেও বিস্ফোরণ ঘটানো হয়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন