AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Acne: গরম বাড়তেই ব্রণর বাড়বাড়ন্ত? যেভাবে যত্নআত্তি করবেন তেল ভরা মুখের

Home Remedies for Oily Skin: গরমে সবচেয়ে বেশি ভোগান্তি হয় তৈলাক্ত ত্বকের। যাঁদের ত্বকে তেলের ভাগ বেশি, তাঁদের সমস্যা আরও বাড়ে গরমকালে। তৈলাক্ত ত্বকের উপর জমতে থাকে তেল, ঘাম, ধুলোবালি। রোমকূপের মুখ বন্ধ হয়ে বাড়তে থাকে ব্রণর সমস্যা। এসব সমস্যা এড়াতে গেলে এই গরমে ঘরোয়া টোটকার সাহায্য নিন।

Summer Acne: গরম বাড়তেই ব্রণর বাড়বাড়ন্ত? যেভাবে যত্নআত্তি করবেন তেল ভরা মুখের
| Updated on: Apr 04, 2024 | 3:30 PM
Share

বাঙালির জীবনে ঢুকে পড়ল গ্রীষ্মকাল। চৈত্র সেল শেষ হওয়ার আগেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই মরশুমে সবচেয়ে বেশি ভোগান্তি হয় তৈলাক্ত ত্বকের। যাঁদের ত্বকে তেলের ভাগ বেশি, তাঁদের সমস্যা আরও বাড়ে গরমকালে। তৈলাক্ত ত্বকের উপর জমতে থাকে তেল, ঘাম, ধুলোবালি। রোমকূপের মুখ বন্ধ হয়ে বাড়তে থাকে ব্রণর সমস্যা। আর ব্রণ মানেই প্রদাহ, ব্যথা, ফোলাভাব, লালচে ভাব। এসব সমস্যা এড়াতে গেলে এই গরমে ঘরোয়া টোটকার সাহায্য নিন।

মুলতানি মাটি ফেসপ্যাক: ২ চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ফেসপ্যাক ঘন করার জন্য এতে গোলাপ জল মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ফেসপ্যাক ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু পরিষ্কার করে দেয়। এতে তেলতেলে ভাবের পাশাপাশি ব্রণর সমস্যাও কমে। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

হলুদ ও মধুর ফেসপ্যাক: ১ চামচ টক দই, ১ চামচ মধু, এক চিমটে হলুদ এবং ১ চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। হলুদ ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। টক দই ত্বককে এক্সফোলিয়েট করে। মধুর মধ্যেও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণর প্রদাহ কমায়। অন্যদিকে, লেবুর রসে ব্লিচিং এজেন্ট রয়েছে, যা ব্রণর দাগ দূর করে। এই ফেসপ্যাক সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা ও পেঁপের ফেসপ্যাক: ২ চামচ পাকা পেঁপের পেস্ট নিন। এতে ২ চামচ বেসন ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। পেঁপের মধ্যে থাকা এনজাইম ত্বককে এক্সফোলিয়েট করার মাধ্যমে তেল নিয়ন্ত্রণ করে। এতে ব্রণর সমস্যাও কমে যায়। অন্যদিকে, অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং ব্রণ প্রতিরোধ করে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের