AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: ট্রফি নিয়ে ভিডিয়ো কলের আবদার, দেশে ফিরলেন ইংল্যান্ড তারকা

IPL 2024, Rajasthan Royals: ইংল্যান্ড ক্রিকেটারদের আইপিএল প্লে-অফে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলই। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনাও চলছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ইতিবাচক কোনও রাস্তা বেরোয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণেই আগেভাগে দেশে ফিরছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালসে খেলছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

IPL 2024: ট্রফি নিয়ে ভিডিয়ো কলের আবদার, দেশে ফিরলেন ইংল্যান্ড তারকা
Image Credit: BCCI
| Updated on: May 13, 2024 | 9:47 PM
Share

সব কিছু ঠিক থাকলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হত রাজস্থান রয়্যালসের। গত তিন ম্যাচ হারায় অপেক্ষা বেড়েছে। প্রথম দল হিসেবে এ বারের আইপিএলে প্লে-অফ নিশ্চিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ধারাবাহিক ভালো খেলছিল রাজস্থান। খেই হারিয়েছে হঠাৎই। সঞ্জু স্যামসনদের চাপ আরও বাড়ল। লিগ পর্বেই এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে রাজস্থান রয়্যালসের। তার আগেই দেশে ফিরলেন এ মরসুমে জোড়া সেঞ্চুরি করা ওপেনার।

ইংল্যান্ড ক্রিকেটারদের আইপিএল প্লে-অফে পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলই। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনাও চলছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ইতিবাচক কোনও রাস্তা বেরোয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণেই আগেভাগে দেশে ফিরছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালসে খেলছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাঁর পাশাপাশি দেশে ফিরলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে থাকা ইংল্যান্ড ক্রিকেটাররা।

কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন ফিল সল্ট। তিনিও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। তবে সল্টকে প্লে-অফে পাওয়া যাবে বলেই খবর। রাজস্থান রয়্যালস শিবিরে অবশ্য বড় ক্ষতি। দুর্দান্ত ছন্দে ছিলেন বাটলার। তাঁকে বাকি ম্যাচে না পাওয়ায় ব্যাটিং বিভাগে চাপ বাড়বে। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল একটি সেঞ্চুরি করলেও এ বারের টুর্নামেন্টে ধারাবাহিক নন। যাওয়ার আগে অবশ্য সতীর্থদের কাছে বড় আবদার রেখেছেন জস বাটলার। বিদায় বার্তায় সতীর্থদের কাছে আর্জি, ট্রফি জিতে তাঁকে যেন ভিডিয়ো কল করা হয়।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে ইংল্যান্ডের। চার ম্যাচের এই সিরিজ শুরু ২২ মে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন জস বাটলার, জনি বেয়ারস্টো, উইল জ্যাকসের মতো ইংল্যান্ড ক্রিকেটাররা।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি