AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: সুনীলদের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ, বেঞ্চে ফিরছেন কুয়াদ্রাত

ISL, East Bengal vs Bengaluru FC: ইস্টবেঙ্গলের ঠিক ওপরেই আছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু। কোচ কার্লেস কুয়াদ্রাতের পুরনো দল। বেঙ্গালুরুকে আইএসএল জিতিয়েছেন। সেই দলের বিরুদ্ধেই এবার তিন পয়েন্ট তোলার চ্যালেঞ্জ লাল-হলুদের স্প্যানিশ কোচের কাছে। রাস্তা কঠিন হলেও, স্বপ্ন দেখা ছাড়তে চান না কুয়াদ্রাত। কার্ড সমস্যা মিটিয়ে বেঞ্চে ফিরছেন তিনি। এটাই দলের কাছে ইউএসপি।

East Bengal: সুনীলদের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ, বেঞ্চে ফিরছেন কুয়াদ্রাত
Image Credit: EMAMI EAST BENGAL
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 8:00 AM
Share

কলকাতা: কেরল ম্যাচ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচটাই অক্সিজেন জুগিয়েছে লাল- হলুদের ড্রেসিংরুমে। সুপার সিক্সে ওঠার আশা জিইয়ে রাখতে রবিবার ঘরের মাঠে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। ডু অর ডাই পরিস্থিতি। আইএসএলের আসরে কখনও প্লে অফ খেলেনি ইস্টবেঙ্গল। এবছর শুরু থেকে সমর্থকরা আশা দেখলেও অচিরেই সেই স্বপ্নে অনেকটা ধাক্কা খেয়েছে। তবে আবারও সুযোগ ফিরে এসেছে ইস্টবেঙ্গলের কাছে। বাকি দুটো ম্যাচ থেকে ৬ পয়েন্ট দরকার লাল-হলুদের। একই সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হবে চেন্নাই আর নর্থ ইস্টকে। নিজেদের কাজটা সেরে ফেলতে মরিয়া ক্লেটন সিলভারা।

ইস্টবেঙ্গলের ঠিক ওপরেই আছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু। কোচ কার্লেস কুয়াদ্রাতের পুরনো দল। বেঙ্গালুরুকে আইএসএল জিতিয়েছেন। সেই দলের বিরুদ্ধেই এবার তিন পয়েন্ট তোলার চ্যালেঞ্জ লাল-হলুদের স্প্যানিশ কোচের কাছে। রাস্তা কঠিন হলেও, স্বপ্ন দেখা ছাড়তে চান না কুয়াদ্রাত। কার্ড সমস্যা মিটিয়ে বেঞ্চে ফিরছেন তিনি। এটাই দলের কাছে ইউএসপি।

বেঙ্গালুরু ম্যাচে ইস্টবেঙ্গলের ২০ জনের স্কোয়াডে থাকবেন মহিতোষ রায়। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও সেকথা জানান কোচ কুয়াদ্রাত। লাল-হলুদ কোচ বললেন, ‘বেঙ্গালুরুর মতো কঠিন দলের বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিকভাবে প্রস্তুত আমার ছেলেরা। জেরার্ডের কোচিংয়ে বেঙ্গালুরু অনেক উন্নতি করেছে, আমাদের তাই সতর্ক থাকতে হবে। আইএসএলে প্রথমবার ইস্টবেঙ্গল প্লে অফের জন্য লড়াই করছে, ছেলেরা মানসিকভাবে উজ্জীবিত। আমাদের কাছে এই ম্যাচটা একপ্রকার ফাইনাল। জেতা ছাড়া উপায় নেই। চাইছি সমর্থকরা মাঠে এসে আমাদের জন্য গলা ফাটাক।’

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য