AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG: ক্যাপ্টেন রোহিত শর্মা, আফগান সিরিজে আরও বড় চমক বোর্ডের

India vs Afghanistan T20I Series: বৃহস্পতিবার শুরু তিন ম্যাচের এই সিরিজ। ভারতের দল ঘোষণায় বড় চমক। ক্যাপ্টেন হিসেবে ফিরলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের কাছে এটাই শেষ সুযোগ। এরপর ভরসা আইপিএল। তবে দল হিসেবে নামা, আর ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে দল হয়ে ওঠা, সহজ নয়। আফগানিস্তান শিবিরের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পাওয়া যাবে না তিন তারকাকে। ঝুঁকি এড়াতেই আফগান সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে। রোহিতের পাশাপাশি ফিরেছেন বিরাট কোহলিও।

IND vs AFG: ক্যাপ্টেন রোহিত শর্মা, আফগান সিরিজে আরও বড় চমক বোর্ডের
Image Credit: X
| Updated on: Jan 07, 2024 | 7:45 PM
Share

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার শুরু তিন ম্যাচের এই সিরিজ। ভারতের দল ঘোষণায় বড় চমক। ক্য়াপ্টেন হিসেবে ফিরলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের কাছে এটাই শেষ সুযোগ। এরপর ভরসা আইপিএল। তবে দল হিসেবে নামা, আর ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে দল হয়ে ওঠা, সহজ নয়। আফগানিস্তান শিবিরের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পাওয়া যাবে না তিন তারকাকে। ঝুঁকি এড়াতেই আফগান সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে। রোহিতের পাশাপাশি ফিরেছেন বিরাট কোহলিও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্য়াটে দেশের হয়ে খেলতে দেখা যায়নি রোহিত শর্মা, বিরাট কোহলিকে। হার্দিক পান্ডিয়াকে ‘প্রোজেক্ট’ করে এগচ্ছিল বোর্ড। যদিও তাঁর চোট থাকায় পরিকল্পনা বদলাতে হল। এখনই একশো শতাংশ নিশ্চিত না হলেও বলাই যায়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন থাকবেন রোহিত শর্মাই। খেলবেন বিরাট কোহলিও। তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনার কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে টিম বাছাইয়ে এত দেরি বলে মনে করা হচ্ছে।

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে চতুর্থ ম্যাচেই চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কবে মাঠে ফিরবেন, এই নিয়ে জল্পনার অন্ত নেই। আফগানিস্তানের বিরুদ্ধে ফেরার কথা ছিল হার্দিকের। যদিও ফিট হয়ে উঠতে পারেননি। হার্দিকের পাশাপাশি নেই সূর্যকুমার যাদবও। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন সূর্য। সেই ম্যাচেই ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন। যে কারণে সূর্যকে আফগানিস্তান সিরিজে পাওয়া যাচ্ছে না। আঙুলের চোটে নেই তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ও। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফেরা যে তাৎপর্যপূর্ণ, বলার অপেক্ষা রাখে না।

আফগান সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...