AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kishan Bowling: ভারতের নতুন থ্রি-ডি ক্রিকেটার! পন্থের সঙ্গে টক্কর দিয়ে ঈশান কিষাণও বোলিংয়ে

Indian Cricket Team: বোর্ডের নির্দেশও অমান্য করেন। ঘরোয়া ক্রিকেটে না খেলে আইপিএলে ফোকাস করছিলেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ দেওয়া হয়নি। জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রত্যাশায় এ বার বোর্ডের নির্দেশ মেনে চলছেন ঈশান কিষাণ।

Ishan Kishan Bowling: ভারতের নতুন থ্রি-ডি ক্রিকেটার! পন্থের সঙ্গে টক্কর দিয়ে ঈশান কিষাণও বোলিংয়ে
Image Credit: X
| Updated on: Aug 24, 2024 | 4:08 AM
Share

নতুন থ্রি-ডি ক্রিকেটার! বলা যেতেই পারে। ভারতীয় টিমে এখন অলরাউন্ডারদের কদর বেশি। জাতীয় দলে জায়গা ফিরে পেতে কোনও চেষ্টাই বাদ রাখছেন না ঈশান কিষাণ। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে খেলেননি ঈশান। বোর্ডের রোষে পড়েন। তার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই দেশে ফিরেছিলেন। এরপর দীর্ঘ সময় কোনও যোগাযোগ রাখেননি। বোর্ডের নির্দেশও অমান্য করেন। ঘরোয়া ক্রিকেটে না খেলে আইপিএলে ফোকাস করছিলেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ দেওয়া হয়নি। জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রত্যাশায় এ বার বোর্ডের নির্দেশ মেনে চলছেন ঈশান কিষাণ।

বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলছেন ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনে সেঞ্চুরি মেরেছিলেন ঈশান কিষাণ। দ্বিতীয় ইনিংসে জোড়া ছক্কা মেরে ম্যাচও জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে বল হাতেও ভরসা দিলেন ঈশান। সদ্য দিল্লির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, ডিপিএলে বোলিং করেছেন ঋষভ পন্থ। এই দুই কিপার ব্যাটারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীকার ভরতকে খেলানো হয়েছিল। যদিও নজর কাড়তে না পারায় অভিষেক হয় ধ্রুব জুরেলের। দুর্দান্ত পারফর্ম করেছিলেন ধ্রুব।

কোচিং টিম বদলেছে। গৌতম গম্ভীর ভারতের নতুন কোচ হয়েছেন। সামনে বাংলাদেশ সিরিজে কোন দুই কিপার ব্যাটারের সুযোগ মিলবে বলা কঠিন। ঈশান কিষাণ যে দলে ফিরতে মরিয়া এবং গম্ভীরের গুডবুকে নাম লেখাতে চান, তা পরিষ্কার। প্রথম ম্যাচে সেঞ্চুরি, এ বার বোলিং। কোনও চেষ্টাই বাদ রাখছেন না ভারতের তরুণ কিপার ব্যাটার ঈশান কিষাণ। এখন দেখার, নিজের লক্ষ্যে সফল হতে পারেন কিনা!

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা