AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma ভিডিয়ো: মুম্বই ইন্ডিয়ান্স বিতর্কের পর, ছেলের সঙ্গীত অনুষ্ঠানে রোহিত শর্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নীতা আম্বানি

IPL, Mumbai Indians: গত আইপিএলে শেষ মুহূর্তে নেতৃত্ব বদল করে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বে ভরসা দিতে পারছিলেন না। পারফরম্যান্সেও একই পরিস্থিতি। মাঠে সারাক্ষণ বিদ্রুপের শিকার। অন্য দিকে, অস্বস্তিতে রোহিত শর্মাও। তাঁর সঙ্গে শেষ মুহূর্তে এমন হবে, তা যেন প্রত্যাশা করেননি।

Rohit Sharma ভিডিয়ো: মুম্বই ইন্ডিয়ান্স বিতর্কের পর, ছেলের সঙ্গীত অনুষ্ঠানে রোহিত শর্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নীতা আম্বানি
Image Credit: PTI
| Updated on: Jul 06, 2024 | 8:35 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেই বিতর্ক এখনও হয়তো সমর্থকদের মধ্যে রয়ে গিয়েছে। রোহিত শর্মাও কি মনে রেখেছেন? তিনিই জানবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে। গত আইপিএলেও নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতেরই। তাঁকে ক্যাপ্টেন করেই রিটেনশন তালিকা প্রকাশ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও শেষ মুহূর্তে বড় পরিবর্তন। দলে ফেরেন হার্দিক পান্ডিয়া। রোহিতের নেতৃত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। এরপর যা হয়েছে সকলের কাছেই যেন দু-স্বপ্নের। তবে বর্তমান একটা মুহূর্ত সব বিতর্ক পিছনে ফেলে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের কর্নধার নীতা আম্বানি রোহিতকে জড়িয়ে কেঁদে ফেললেন।

গত আইপিএলে শেষ মুহূর্তে নেতৃত্ব বদল করে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বে ভরসা দিতে পারছিলেন না। পারফরম্যান্সেও একই পরিস্থিতি। মাঠে সারাক্ষণ বিদ্রুপের শিকার। অন্য় দিকে, অস্বস্তিতে রোহিত শর্মাও। তাঁর সঙ্গে শেষ মুহূর্তে এমন হবে, তা যেন প্রত্যাশা করেননি। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফিরেছে ভারতীয় দল। রোহিতের ক্যাপ্টেন্সিতেই দ্বিতীয় বার টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ভারত।

অনন্ত আম্বানির সঙ্গীত অনুষ্ঠানে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও আমন্ত্রিত। বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে স্টেজে ডাকতেই বিশাল গর্জন। রোহিত আবেগতাড়িত হয়ে পড়েন। স্টেজে উঠতেই তাঁকে জড়িয়ে ধরেন নীতা আম্বানি। বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মাকে জড়িয়ে কান্না আটকাতে পারেননি নীতা আম্বানি। রোহিতেরও একই পরিস্থিতি। আইপিএল বিতর্ক ভুলে এখন শুধুই আবেগের পরিস্থিতি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?