AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: রাগে ফুঁসছেন ঋষভ পন্থ, ব্যাট দিয়ে সজোরে আঘাত করলেন…

Watch Video: ঋষভ পন্থ বৃহস্পতিবার দিল্লির হয়ে ১০০তম আইপিএল ম্যাচ খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। মাইলস্টোন ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পারেননি। তাঁর বড় ইনিংস দলকে জেতাতে সাহায্য করতে পারত। স্বাভাবিকভাবেই যে কারণে ঋষভ নিজের আউট হওয়া মেনে নিতে পারেননি।

Rishabh Pant: রাগে ফুঁসছেন ঋষভ পন্থ, ব্যাট দিয়ে সজোরে আঘাত করলেন...
Rishabh Pant: রাগে ফুঁসছেন ঋষভ পন্থ, ব্যাট দিয়ে সজোরে আঘাত করলেন...Image Credit: IPL X
| Updated on: Mar 29, 2024 | 2:15 PM
Share

কলকাতা: জেতার লক্ষ্য নিয়ে প্রতিটা দল মাঠে নামে। যে কোনও খেলায় হার-জিত লেগেই থাকে। কিন্তু টানা হার অনেকের ধৈর্যের সীমা ভেঙে দেয়। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন উত্তরাখণ্ডের রুরকির উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) পন্থ নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু এ বারের আইপিএলে (IPL) এখনও পন্থের দিল্লি জয়ের মুখ দেখেনি। জোড়া ম্যাচ হেরেছে রাজধানীর দল। রাজস্থানের বিরুদ্ধে দিল্লি জয়পুরে হারার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋষভ পন্থের এক ভিডিয়ো। যেখানে এক আলাদাই মেজাজে দেখা গিয়েছে পন্থকে।

ঋষভ পন্থ বৃহস্পতিবার দিল্লির হয়ে ১০০তম আইপিএল ম্যাচ খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। মাইলস্টোন ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পারেননি। তাঁর বড় ইনিংস দলকে জেতাতে সাহায্য করতে পারত। স্বাভাবিকভাবেই যে কারণে ঋষভ নিজের আউট হওয়া মেনে নিতে পারেননি। যে কারণে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আউট হয়ে মাঠ ছাড়ার সময় ঋষভ রাগে গজ গজ করছিলেন। এরপর তিনি টানেলে প্রবেশ করার পথে রাগের মাথায় ব্যাট দিয়ে সেখানকার দেওয়ালে সজোরে মারেন। নেটিজ়েনরা এ ভাবে পন্থের রাগ দেখে বিরাট অবাক হয়েছেন।

সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরদ্ধে দিল্লি ক্যাপিটাল হারার পর টিমের অধিনায়ক ঋষভ বলেন, ‘এই হার নিঃসন্দেহে হতাশার। বোলাররা ১৫-১৬ ওভারে ভালো পারফর্ম করেছে। কিন্তু ব্যাটাররা ডেথ ওভারে ভালো পারফর্ম করেছে। আশা করি আমরা পরের ম্যাচে আরও ভালো পারফর্ম করব। দিনটা আমাদের জন্য ভালো ছিল না।’ একদিন বিশ্রাম নেওয়ার পরই আবার মাঠে নামবে পন্থের টিম। রবিবার রাতে বিশাখাপত্তনমে ঋতুরাজ গায়কোয়াড়ের সিএসকের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে পন্থের দিল্লি। আপাতত ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবলের আটে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন