AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Image to Video: কেবল একটা ছবি দিয়েই বানিয়ে ফেলুন ভিডিয়ো, হাতের কাছেই আছে এই ট্রিকস

Video Creating Tips: অনেক সময় ছবি দিয়ে ভিডিয়ো করতে গিয়ে দেখা যায়, প্রচুর পরিমাণে ছবি নেই। তাই আর ভিডিয়োটি করেই ওঠা হয় না। এবার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধরুন আপনি নিজের একটি ছবি ক্লিক করেছেন। AI এর সাহায্যে আপনার ভিডিয়ো তৈরি হয়ে যাবে।

Image to Video: কেবল একটা ছবি দিয়েই বানিয়ে ফেলুন ভিডিয়ো, হাতের কাছেই আছে এই ট্রিকস
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 2:05 PM
Share

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বর্তমানে প্রায় অনেক কিছুই বদলে দিয়েছে। এই AI একদিন মানুষকেও ছাড়িয়ে যাবে কি না, তা নিয়ে অনেক মতবিরোধই রয়েছে। গেজেট থেকে শুরু করে স্মার্টফোন, বিভিন্ন অ্যাপ, সবেতেই AI ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোনে মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হল ক্যামেরা। স্ক্যানিং থেকে শুরু করে ছবি তোলা, ভিডিয়ো করা সব কিছুই হয়। কিন্তু ক্যামেরায় AI ফিচার আসায় সবকিছু বদলে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে, AI এর সাহায্যে একটি মাত্র ছবি থেকে ভিডিয়ো করা যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে? AI ব্যবহারের একটা বিশেষ কারণও আছে। যে কোনও কাজকেই অনেক সহজ করে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। AI রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, যেকোনো রিপোর্ট তৈরি করতে পারে, এমনকি গান ও কবিতাও লিখতে পারে।

অনেক সময় ছবি দিয়ে ভিডিয়ো করতে গিয়ে দেখা যায়, প্রচুর পরিমাণে ছবি নেই। তাই আর ভিডিয়োটি করেই ওঠা হয় না। এবার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধরুন আপনি নিজের একটি ছবি ক্লিক করেছেন। AI এর সাহায্যে আপনার ভিডিয়ো তৈরি হয়ে যাবে। যার মধ্যে আপনি নিজেকে চলমান অবস্থায় দেখতে পাবেন। আপনি যদি সমুদ্রের ছবি ক্লিক করে থাকেন, তাহলে ভিডিয়োতে ঢেউ উঠতে দেখা যাবে। AI দিয়ে এই সব কিছুই সম্ভব। তার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে 6টি ধাপ অনুসরণ করে আপনি একটি ভিডিয়ো বানিয়ে ফেলতে পারবেন।

যে কোনও ছবিকে ভিডিয়োতে পরিণত করুন:

  • প্রথমে আপনাকে যে ছবিটির ভিডিয়ো করতে চান, সেটি বেছে নিতে হবে।
  • তারপরে google-এ গিয়ে সার্চে Gapp.runwayml.com সার্চ করতে হবে।
  • তারপর ‘Gen 2: Image to Video’ অপশনটি সিলেক্ট করতে হবে।
  • সেখান থেকে আপনাকে ছবিটি আপলোড করতে হবে।
  • তারপর generate অপশনে ক্লিক করতে হবে।আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে।
  • এরপর আপনি একটি 4 সেকেন্ডের ভিডিয়ো দেখতে পাবেন।

Follow Us
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন