AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেডমি নোট ১০এস: ফোন লঞ্চের আগে প্রকাশ পেল বেশ কিছু সম্ভাব্য ফিচার

রেডমি নোট ১০এস ফোনে রয়েছে IP53 সার্টিফিকেট। অর্থাৎ এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার অর্থাৎ ধুলোবালি এবং জলের ক্ষেত্রে রেসিট্যান্ট।

রেডমি নোট ১০এস: ফোন লঞ্চের আগে প্রকাশ পেল বেশ কিছু সম্ভাব্য ফিচার
ছবি প্রতীকী
| Updated on: May 08, 2021 | 9:35 PM
Share

আগামী ১৩ মে ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১০এস। শাওমির এই নতুন স্মার্টফোনের জন্য ইতিমধ্যেই লাইভ পেজ চালু হয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ওয়েবসাইটে। এর থেকে স্পষ্ট রেডমি নোট ১০এস অ্যামাজন থেকে কেনা যাবে। এর আগে মার্চ মাসে রেডমি নোট ১০ সিরিজের তিনটি ফোন লঞ্চ হয়েছিল। রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো, রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এই তিনটি মডেল লঞ্চ হয়েছিল মার্চ মাসে। এই সিরিজেরই নতুন সংযোজন রেডমি নোট ১০এস।

১৩ মে দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমেই লঞ্চ হবে ফোন। আর অ্যামাজনের মাধ্যমে এই ফোনের উপর সেল চলবে। ফোন লঞ্চের আগে বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। একনজরে রেডমি নোত ১০এস- এর সেইসব ফিচার দেখে নেওয়া যাক।

১। এই ফোনে থাকতে পারে MediaTek Helio G95 SoC প্রসেসর এবং সুপার AMOLED ডিসপ্লে। প্রোটেক্টর হিসেবে থাকতে পারে গোরিলা গ্লাস।

২। রেডমি নোট ১০ সিরিজের নতুন মডেলে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।

৩। এই ফোনের বায়টারি হতে পারে ৫০০০ mAh। তার সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল স্টিরিও স্পিকার (হাই রেসোলিউশন অডিয়ো)।

৪। রেডমি নোট ১০এস ফোনে রয়েছে IP53 সার্টিফিকেট। অর্থাৎ এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার অর্থাৎ ধুলোবালি এবং জলের ক্ষেত্রে রেসিট্যান্ট।

আরও পড়ুন- লঞ্চ হতে পারে রেডমি নোট ১০ প্রো ৫জি, থাকতে পারে Qualcomm Snapdragon 750G SoC প্রসেসর

৫। এইফোনে থাকতে পারে MIUI 12.5। কালো, ডার্ক গ্রে বা গাঢ় ধূসর এবং সাদা, এই তিনটি রঙে পাওয়া যেতে পারে ফোন। ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ— এই তিনটি ভ্যারিয়েন্টে সম্ভবত পাওয়া যাবে রেডমি নোট ১০এস ফোন।

Follow Us
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?