AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা পরিস্থিতিতে উদ্যোগ বেলুড় মঠের, কলেজ ক্যাম্পাসে ৫০ শয্যার সেফ হোম

৫০ শয্যার সেফ হোম (Safe Home) তৈরি হচ্ছে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদা পীঠের শিল্পমন্দির পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে। আগামী ১ জুন থেকে এই সেফ হোমটি চালু করার পরিকল্পনা নিয়েছে মঠ কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে উদ্যোগ বেলুড় মঠের, কলেজ ক্যাম্পাসে ৫০ শয্যার সেফ হোম
নিজস্ব চিত্র
| Updated on: May 08, 2021 | 8:31 PM
Share

হাওড়া: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) ত্রস্ত বাংলা তথা সারা দেশ। এই পরিস্থিতিতে উদ্যোগ নিল বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ। ৫০ শয্যার সেফ হোম (Safe Home) তৈরি হচ্ছে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদা পীঠের শিল্পমন্দির পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে। আগামী ১ জুন থেকে এই সেফ হোমটি চালু করার পরিকল্পনা নিয়েছে মঠ কর্তৃপক্ষ।

মূলত উপসর্গহীন করোনা রোগী, যাঁদের হোম আইসোলেশনে থাকতে হবে অথচ বাড়িতে আলাদা ভাবে থাকার জায়গা নেই, তাঁদের জন্যই এই সেফ হোম। বেলুড় মঠ সারাদা পীঠের তরফে জানানো হয়েছে, এই সেফ হোমে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকবে। তাদের কথায়, বাড়িতে অনেকেই অক্সিজেন পান না। কিন্তু এই সেফ হোমে অক্সিজেন সিলিন্ডার কিংবা অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা থাকছে। তাই প্রয়োজনে রোগীদের অক্সিজেনের জন্য ভাবতে হবে না এখানে। ২৪ ঘন্টাই এই সেফ হোমে থাকবেন দু’জন চিকিৎসক। একই সঙ্গে আরও ৬ থেকে ৮ জন চিকিৎসক সেফ হোমে থাকা রোগীদের দেখাশোনার দায়িত্বে থাকবেন।

মঠ সূত্রে খবর, হাওড়া জেলা হাসপাতালের মতো সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের নামী চিকিৎসকরাও মাঝে মাঝে ভিজিট করতে আসবেন সেফ হোমে। রোগীদের সেবায় থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চিকিৎসক ও নার্সরাও। সেফ হোমে থাকতে গিয়ে হঠাৎ যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে তাঁদের স্থানীয় কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও থাকবে। প্রয়োজনীয় ওষুধপত্র থেকে খাওয়া-দাওয়া সব কিছুর ব্যবস্থা করবে মঠ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সরকারি হোম থেকে ফিরে মেয়ে বলল, ‘সেফটিপিন দিয়ে হাতে নাম লিখতে বাধ্য করেছে দিদিরা’ 

বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ বলেন, “বেলুড় মঠের উদ্যোগে সারদা পীঠ এই সেফ হোম তৈরি করছে। বেলুড় মঠের রিলিফ ফান্ড থেকেই এই সেফ হোম গড়ে তোলার কাজ হচ্ছে। আগামী ১ জুন থেকে এই সেফ হোম চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।”

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!