AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar: বিধায়কের বেতনের টাকায় বাড়ি বানিয়ে গৃহপ্রবেশ বিকাশের

Alipurduar: বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা বিকাশ মাঝি।  গতবছর ডিসেম্বর মাসে বুনো হাতির দল  তাঁর পুরো ঘর ভেঙে গুড়িয়ে দেয়। মাথার উপর তাদের ছাদ ছিল না। এমনকি আবাস যোজনার তালিকায় নাম ছিল না তাঁর।

Alipurduar:  বিধায়কের বেতনের টাকায় বাড়ি বানিয়ে গৃহপ্রবেশ বিকাশের
বিধায়কের টাকায় বাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 7:36 PM
Share

আলিপুরদুয়ার:  মাথার উপর নেই ছাদ, এমনকি আবাস যোজনার তালিকায় নাম নেই। অবশেষে কালচিনি বিজেপি বিধায়ক নিজের বেতনের টাকা দিয়ে তৈরি করে দিল ঘর। বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা বিকাশ মাঝি।  গতবছর ডিসেম্বর মাসে বুনো হাতির দল  তাঁর পুরো ঘর ভেঙে গুড়িয়ে দেয়। মাথার উপর তাদের ছাদ ছিল না। এমনকি আবাস যোজনার তালিকায় নাম ছিল না তাঁর। কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা এই পরিবারের পাশে দাঁড়ান। নিজের বেতনের টাকা দিয়ে তাঁদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেন। রবিবার ছিল বিকাশের বাড়ির গৃহপ্রবেশ। এতদিন পর মাথার উপর নিজস্ব ছাদ পেয়ে খুশি বিকাশ মাঝি ও তাঁর পরিবারের সদস্যরা।

কালচিনির বিশাল লামা বলেন, ” গরিব জনগণ আবাস যোজনা থেকে বঞ্চিত। আবাস যোজনা ঠিকমত সার্ভে হয়নি। কীভাবে সার্ভে হয়েছে, জানা নেই।” এ নিয়ে তৃনমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,  “বিধায়ক ভাল কাজ করছেন। শুধু একটা নয়। ওঁর বেতন দিয়ে ১০-১২ টা ঘর করে দিক। বিজেপি তো আবাস যোজনার টাকা দেয়নি। ওঁ দিয়ে পাপটা ধুয়ে দিন। যাঁদের আবাস যোজনায় নাম নেই অথচ তাঁরা পাওয়ার যোগ্য। এরকম কিছু ভুল হয়েছে।”

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য