AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Food poisoning: গা পাকিয়ে উঠছে বমি, সঙ্গে পেট ব্যথা, কালীপুজোর প্রসাদের কথা মনে পড়তেই আঁতকে উঠলেন লোকজন

Food poisoning:স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালী পুজো চলছিল। মঙ্গলবার রাত্রিবেলা সেই প্রসাদ খান গ্রামের লোকজন। এলাকাবাসীর দাবি, বুধবার সকাল থেকে একে-একে অসুস্থতা বোধ করতে শুরু করেন গ্রামবাসীরা।

Bankura Food poisoning: গা পাকিয়ে উঠছে বমি, সঙ্গে পেট ব্যথা, কালীপুজোর প্রসাদের কথা মনে পড়তেই আঁতকে উঠলেন লোকজন
বাঁকুড়ায় অসুস্থ প্রচুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2024 | 1:40 PM
Share

বাঁকুড়া: কারোর বমি। কারোর পায়খানা। কারোর আবার অসহ্য পেটে ব্যথা। গোটা গ্রামের প্রায় ১৬৮ জনের একই ধরনের উপসর্গ। সকলেই অসুস্থ। এদের মধ্য়ে আবার ৪৫ জন ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে, কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছেন এই সকল গ্রামবাসীরা। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কুন্দি গ্রামের ঘটনা। খবর পেয়ে অসুস্থদের দেখতে যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালী পুজো চলছিল। মঙ্গলবার রাত্রিবেলা সেই প্রসাদ খান গ্রামের লোকজন। এলাকাবাসীর দাবি, বুধবার সকাল থেকে একে-একে অসুস্থতা বোধ করতে শুরু করেন গ্রামবাসীরা। কারোর বমি, কারোর পায়খানা সহ বিভিন্ন উপগর্গ দেয়। এরপর গ্রামবাসীকে স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়।

পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত মোট ৪৫ জন অসুস্থকে হাসপাতালে আনা হয়েছে। অন্যান্য আরও শতাধিক অসুস্থর চিকিৎসা চলছে বাড়িতে রেখেই। গ্রামে নিয়মিত পাঠানো হচ্ছে মেডিক্যাল টিম। প্রশাসনের তরফে ইতিমধ্যেই গ্রামে ফুড সেফটি আধিকারিকদের পাঠিয়ে খাদ্যে বিষক্রিয়ার কারণ খোঁজা হচ্ছে।

হিমাংশু সাঁতরা নামে এক গ্রামবাসী বলেন, “আমাদের একটা পুজো হয়। সেই পুজোয় ঠান্ডা প্রসাদ হিসাবে পুজোতে ঠান্ডা ভোগ দেওয়া হয়। ফল থাকে, ছোলা থাকে। আমাদের মনে হয় সেটাতেই কিছু পড়েছিল। তাতেই বিষক্রিয়া হয়েছে। এতেই ফুড পয়েজন হয়।” অপরদিকে, বিএমওএইচ পাত্রসায়রের প্রাথমিক স্বাস্থ কেন্দ্র সৈকত বেরা বলেন, “আমাদের মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। শুনেছি লোকাল পুজো প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছেন তাঁরা। পায়খানা এবং বমি ভাব দেখা যায়। আজও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি আগের থেকে একটু ভাল। ছ’জনের ছুটি হয়ে গিয়েছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?