AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi arrested: ৩ বছর ধরে কালনায় বাস, ঘুণাক্ষরেও কেউ টের পাননি, পুলিশের এক ‘চালেই’ ধরা পড়ল সব

Bangladeshi arrested: পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে আছে কি না, তার তদন্ত তারা শুরু করেছে। সাইবার ক্যাফের মালিক এই চক্র চালাত নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Bangladeshi arrested: ৩ বছর ধরে কালনায় বাস, ঘুণাক্ষরেও কেউ টের পাননি, পুলিশের এক 'চালেই' ধরা পড়ল সব
বাংলাদেশি যুবক ও কালনার একটি সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 5:41 PM
Share

কালনা: জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। গ্রেফতার করা হয়েছে এক সাইবার ক্যাফের মালিককেও। ঘটনাটি ঘটেছে কালনা থানায় এলাকায়। ধৃত বাংলাদেশি যুবকের নাম পবিত্র মণ্ডল।

জানা গিয়েছে, বছর তিনেক আগে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে আসে পবিত্র। কালনার কৃষ্ণদেবপুরে বসবাস করছিল। ফের বাংলাদেশ যাওয়ার জন্য পাসপোর্টের জন্য আবেদন করেছিল। সেই নথি ভেরিফিকেশনের জন্য পৌঁছয় কালনা থানায়। বাংলাদেশি যুবক পবিত্র মণ্ডলের দেওয়া কালনা পুরসভার শংসাপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। কালনা পুরসভার সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয়, সেটা জাল শংসাপত্র। এরপরে পবিত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পারে, কালনার একটি সাইবার ক্যাফের মালিক আজারুল ইসলাম তাকে জাল শংসাপত্র করে দিয়েছে। এরপরেই দুজনকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।

কালনা পুরসভার শংসাপত্রে লেখা রয়েছে, কালনা মহকুমা হাসপাতালে পবিত্র মণ্ডলের জন্ম ২০০৩ সালে। তার শংসাপত্রে তৎকালীন পুরপ্রধান তথা বিধায়ক দেবপ্রসাদ বাগের স্বাক্ষর রয়েছে। দেবপ্রসাদ বাগ জানান, তাঁর সই জাল করা হয়েছে। পুরসভার বক্তব্য, এটি জাল শংসাপত্র। বাইরে থেকে জাল করা হয়েছে।

ধৃত বাংলাদেশি যুবক পবিত্র মণ্ডল

পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে আছে কি না, তার তদন্ত তারা শুরু করেছে। সাইবার ক্যাফের মালিক এই চক্র চালাত নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনিবার কালনা মহকুমা আদালতের তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।

ধৃত পবিত্র মণ্ডল জানিয়েছে, বছর তিনেক আগে সে কালনায় এসেছে। মামার বাড়িতে ছিল। এখন দেশে বাবা-মাকে দেখতে যাওয়ার জন্য পাসপোর্ট বানাতে দিয়েছিল সে। অভিযুক্ত যুবকের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ডও পাওয়া গিয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?