AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ২৬ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেল পরিবার

Bankura: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার মদনমোহনপুর গ্রামে বাবা, মা ও তিন ভাই বোনের মাঝেই বড় হয়েছিলেন বিশ্বজিৎ পাইন। যখন তাঁর চব্বিশ বছর বয়স, তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই সময় বর্ধমান শহরের এক চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসার জন্য যায় পরিবার।

Bankura: ২৬ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেল পরিবার
বিশ্বজিৎ পাইনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 4:31 PM
Share

বাঁকুড়া: দীর্ঘ আঠাশ বছর আগে তিনি ছিলেন চব্বিশের বছরের তরতাজা যুবক। সে সময়ই কোনও ভাবে হারিয়ে যান তিনি। তারপর দীর্ঘ আঠাশ বছর আর কোনও খোঁজই ছিল না। এতদিন পর যুবক এখন প্রৌঢ়ত্বের দরজায় এসে খুঁজে পেলেন নিজের বাড়ি। কোতুলপুর থানার পুলিশ ও পরিবারের সহায়তায় অন্ধ্রপ্রদেশের একটি মানসিক হাসপাতাল থেকে নিজের কোতুলপুরের বাড়িতে ফিরলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার মদনমোহনপুর গ্রামে বাবা, মা ও তিন ভাই বোনের মাঝেই বড় হয়েছিলেন বিশ্বজিৎ পাইন। যখন তাঁর চব্বিশ বছর বয়স, তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই সময় বর্ধমান শহরের এক চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসার জন্য যায় পরিবার। কিন্তু বর্ধমান থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান বিশ্বজিৎ। সে সময় পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজ করেও বিশ্বজিতের কোনও খোঁজ না পাওয়ায় তাঁরা কার্যত হতাশ হয়ে একসময় হাল ছেড়ে দেন।

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে বিশ্বজিৎ ফিরে না আসায় পরিবারের লোকজন ভেবেছিলেন বাড়ির ছেলের হয়ত মৃত্যু হয়েছে। সম্প্রতি, অন্ধ্রপ্রদেশের এক মানসিক হাসপাতালের চিকিৎসক কোতুলপুর থানায় ফোন করে জানান, “বিশ্বজিৎ তাঁর চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন বিশ্বজিৎই ওই চিকিৎসককে নিজের ঠিকানা দিতে পেরেছেন।” এরপরই বিশ্বজিতকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। মদনমোহনপুরে থাকা বিশ্বজিতের দাদা প্রথমে বিশ্বজিৎকে চিনতে না পারলেও পরে চিনতে পারেন তিনি। এরপর ভাইকে ফেরাতে রওনা দেন অন্ধ্রপ্রদেশে। সেখান থেকে আজ কোতুলপুরে ফেরেন তাঁর পরিবারের লোকজন। দীর্ঘ ২৮ বছর পর নিখোঁজ ব্যক্তি বাড়ি ফিরে আসায় খুশি গোটা পরিবার।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?