AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra Khan: বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযুক্তকে নিয়ে মিছিল, ফের বিতর্কে সৌমিত্র

Soumitra Khan: গত ২৩ জানুয়ারি বিষ্ণুপুর লোকসভার সোনামুখী এলাকার এক বিজেপি নেত্রীকে ধর্ষণ ও তাঁকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে বিজেপিরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর তরুন সামন্তকে গ্রেফতারও করে পুলিশ।

Soumitra Khan: বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযুক্তকে নিয়ে মিছিল, ফের বিতর্কে সৌমিত্র
সৌমিত্র খাঁ, বিজেপি প্রার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2024 | 12:30 PM
Share

 বাঁকুড়া:  ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোনামুখীতে বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে প্রবল বিতর্কে জড়ালেন সৌমিত্র খাঁ। এই ঘটনায় শুধু বিরোধীরা কড়া সমালোচনায় মুখর হয়েছেন তাই নয়, দলের অন্দরেও তৈরি হয়েছে প্রবল ক্ষোভ। বিজেপির একাংশ এই ঘটনায় প্রকাশ্যেই উগরে দিয়েছেন ক্ষোভ।

গত ২৩ জানুয়ারি বিষ্ণুপুর লোকসভার সোনামুখী এলাকার এক বিজেপি নেত্রীকে ধর্ষণ ও তাঁকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে বিজেপিরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর তাঁকে গ্রেফতারও করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পেলেও দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে সরিয়ে দেয় দল। এরপর গতকাল অভিযুক্ত সেই নেতাকেই পাশে নিয়ে ইন্দাসে মিছিল করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

মিছিলের একেবারে প্রথম সারিতে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার পাশাপাশি তাঁকে হাঁটতে দেখা যায়। আর এই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির একাংশ। ঘটনায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবী দলের এক নেত্রী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করার সময় সৌমিত্র খাঁ মৃতার পরিবারের পাশে দাঁড়াননি। এখন অভিযুক্ত দলীয় নেতাকে সঙ্গে নিয়ে মিছিল করায় মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। এক বিক্ষুব্ধ বিজেপি কর্মী বলেন, “বিজেপি নেত্রীর আত্মহত্যার পিছনে যাঁরা ছিলেন, তাঁদের শাস্তি চেয়ে, ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছিলেন। মামলাটা বিচারাধীন। কিন্তু এখন তিনি প্রার্থীর মিছিয়ে হাঁটছেন, এই বিষয়ে একমাত্র প্রার্থীই বলতে পারবেন! না হলে মানুষের কাছে ভুল বার্তা যাবে। ”

ঘটনার সমালোচনায় সরব হয়েছে তৃনমূল ও কংগ্রেস।প্রদেশ কংগ্রেস সম্পাদক দেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, “বিজেপি প্রার্থী যা করছেন, তাতে বিজেপি দলের মহিলা নেত্রীদের কাছেও ভুল বার্তা যাবে। এটা ঘৃণ্য রাজনীতি। আগে নিরপরাধ প্রমাণিত হোন, তারপর তো পাশে থাকার বার্তা।” অন্যদিকে, তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, “যার চরিত্র যেমন, সেরকমই সঙ্গ খোঁজে। এটা বিজেপির কালচার, প্রার্থীর চরিত্র বোঝা যাচ্ছে। ”  সৌমিত্র খাঁ অবশ্য এই বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ। তাঁর দাবি, অভিযোগ থাকলেও আদালতে এখনও দোষ প্রমাণ হয়নি। তাছাড়া মিছিলে কেউ হাঁটলে তাঁকে বাধা দেওয়া যায় না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?