AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC in Birbhum: মাঘ মেলায় ‘ফিরলেন’ বীরভূমের ‘বাঘ’

TMC in Birbhum: প্রসঙ্গত, বিশ্বভারতীর এই ঐতিহ্যবাহী মেলাতে রাজনৈতিক স্টল সেই ভাবে দেখা যায় না। কিন্তু লোকসভা নির্বাচনের আগে ইদানিং জেলবন্দি অনুব্রত মণ্ডলের পোস্টার দেখা যাচ্ছে সর্বত্র। অন্যথা হল না এই মেলাও। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, এই মেলায় শাসক দলের কোনও প্রভাব নেই।

TMC in Birbhum: মাঘ মেলায় 'ফিরলেন' বীরভূমের 'বাঘ'
বীরভূমের মাঘ মেলায় 'ফিরলেন' অনুব্রতImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 5:16 PM
Share

সিউড়ি: বীরভূমে কোর কমিটি গঠিত হতেই যেন জেলায় ফিরলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সশরীরে না হলেও কেষ্টর ছবি ফিরল ফ্লেক্সে। গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর কার্যত ‘উবে’ গিয়েছিলেন তিনি। কোথাও ছিল না কোনও পোস্টার-ফ্লেক্স। তবে কোর কমিটি গঠনের পরই বদলে যায় চিত্র। এবার বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ১০২ বছরের ঐতিহ্যবাহী মাঘ মেলার মাঠে পড়ল অনুব্রত মণ্ডলের পোস্টার।

প্রসঙ্গত, বিশ্বভারতীর এই ঐতিহ্যবাহী মেলাতে রাজনৈতিক স্টল সেই ভাবে দেখা যায় না। কিন্তু লোকসভা নির্বাচনের আগে ইদানিং জেলবন্দি অনুব্রত মণ্ডলের পোস্টার দেখা যাচ্ছে সর্বত্র। অন্যথা হল না এই মেলাও। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, এই মেলায় শাসক দলের কোনও প্রভাব নেই। কিশোর ভট্টাচার্য, কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক বলেন, “এটা ১০২ বছরের মেলা। এখানে রাজনৈতিক দলের দোকান হয়েছে ঠিকই। তবে মনে রাখতে হবে শান্তিনিকেতন রাজ্যের বাইরে নয়। সেই কারণেই হয়ত শাসকদলের রাজনৈতিক প্রভাব পড়েছে। তবে এটা যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাই এর এখানে কোনও রাজনৈতিক দলেরই প্রভাব পড়া উচিত নয়।” তবে তৃণমূল কংগ্রেসের দাবি অনুব্রত মানুষের আবেগ। আর সেই কারণে তার বহিঃপ্রকাশ হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে। সাধারণ মানুষ চান কেষ্ট মণ্ডলকে। তাই তাঁরা আবেগকে ধরে রাখতে পারছে না বলেই এই ধরনের কাজ হচ্ছে। মলয় মুখোপাধ্যায় বলেন, “এক সময় যখন পৌষমেলা বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় এই অনুব্রত মণ্ডলই বিকল্প পৌষমেলা শুরু করেন।”

অপরদিকে, বামেদের দাবি তৃণমূল সর্বত্রই রাজনীতি করে। তৃণমূলের এটাই কালচার। ওরা তো দখলের রাজনীতি করে। পুরনো সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে। ভোটের ক্ষেত্রে কোনও রাজনৈতিক মুখ সব থেকে বেশি ওদের জেতাতে পারবে সেই কারণেই পোস্টার দেওয়া হয়েছে।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?