AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: স্বামীর অভিযোগ নেই, তারপরেও পরকীয়ার সন্দেহে গৃহবধূর গলায় জুতোর মালা দিল এলাকার মহিলারা, অপমানে আত্মহত্যার চেষ্টা

Cooch Behar: মেখলিগঞ্জ মহকুমা চ্যাংড়াবান্ধা এলাকার বড়কামাত বাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় বলে শোনা যায়। পড়ে তিনি ৬ মাস পর স্বামীর বাড়ি ফিরলে এলাকার মহিলারা সেই গৃহবধূর উপর চড়াও হন বলে অভিযোগ। তারপরই ঘটে এই ঘটনা।

Cooch Behar: স্বামীর অভিযোগ নেই, তারপরেও পরকীয়ার সন্দেহে গৃহবধূর গলায় জুতোর মালা দিল এলাকার মহিলারা, অপমানে আত্মহত্যার চেষ্টা
এলাকায় উত্তেজনা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 11:31 PM
Share

মেখলিগঞ্জ: ঠিক যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি। পরকীয়ার ‘অভিযোগে’ প্রকাশ্য দিবালোকে মহিলার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল বাজারে। অভিযুক্ত এলাকারউ অন্যান্য মহিলারা। তাঁরা আবার নিজেদের মহিলা সমিতির সদস্য বলেও দাবি করলেন। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা অঞ্চলের বড়কামাত এলাকায়। শেষে অপমান সইতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টাও করে নির্যাতিতা। ভর্তি হাসপাতালে। ঘটনায় গ্রেফতার ৫। 

মেখলিগঞ্জ মহকুমা চ্যাংড়াবান্ধা এলাকার বড়কামাত বাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় বলে শোনা যায়। পড়ে তিনি ৬ মাস পর স্বামীর বাড়ি ফিরলে এলাকার মহিলারা সেই গৃহবধূর উপর চড়াও হন বলে অভিযোগ। চরিত্রহীন বলে দাগিয়ে দিয়ে চলতে থাকে অত্যাচার। ওই গৃহবধূকে একেবারে তাঁর স্বামীর সামনে থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে এসে জুতোর মালা পরিয়ে স্থানীয় বাজার-সহ গোটা এলাকা ঘোরানো হয়। 

অবাক করার মতো বিষয় হল, এলাকার মহিলারা চড়াও হলেও নির্যাতিতার স্বামীর তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। স্বামীও স্পষ্টতই জানাচ্ছেন তাঁর স্ত্রী কোনও পরকীয়ায় জড়ায়নি। শুধু সে বাপের বাড়িতে ছিল। অন্যদিকে চূড়ান্ত অপমান সইতে না পেরে বাড়ি ফিরে ওই গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। তাঁর স্বামীই তাঁকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ। এই ঘটনা নিয়ে মেখলিগঞ্জ থানায় অভিযোগ করেন গৃহবধূর পরিবার। সেই ভিত্তিতে তদন্তে নেমে মেখলিগঞ্জ থানার পুলিশ এলাকার পাঁচ মহিলাকে গ্রেফতার করেছে।

Follow Us
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি