AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarbnan: সুন্দরবনের জলপথে এবার হাই-অ্যালার্ট, ‘হোভারক্রাফ্ট’ নামানো হল

Bangladesh Situation: উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবক'টি উপকূল থানা এলাকায় জলপথে পেট্রলিং চলছে। এদিন সকাল থেকেই ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে এফআইবি বোট নিয়ে উপকূল এলাকার নদী এবং সমুদ্রে টহলদারি দিতে দেখা যায়।

Sundarbnan: সুন্দরবনের জলপথে এবার হাই-অ্যালার্ট, 'হোভারক্রাফ্ট' নামানো হল
জলপথেও এবার কড়া নজরদারি।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 2:38 PM
Share

সুন্দরবন: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে। সড়কসীমান্তের পাশাপাশি জল-সীমান্তেও এবার কড়া নজরদারি। মঙ্গলবার থেকে সুন্দরবনের নদী ও সমুদ্র এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জল সীমান্তে ২৪ ঘণ্টা টহল দেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট। এটি বিশেষ ধরনের ক্রাফ্ট, যা জলের পাশাপাশি জমি, বরফ, কাদাতেও চলতে সক্ষম। ইতিমধ্যে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফ্ট।

উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবক’টি উপকূল থানা এলাকায় জলপথে পেট্রলিং চলছে। এদিন সকাল থেকেই ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে এফআইবি বোট নিয়ে উপকূল এলাকার নদী এবং সমুদ্রে টহলদারি দিতে দেখা যায়। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবী ট্রলার গুলিতে অভিযান চালানো হয়। মৎস্যজীবী ট্রলারের নথিপত্র-সহ ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিচয় পত্রও দেখা হয় পুলিশের তরফে।

ইতিমধ্যেই নদিয়া, দিনাজপুর, কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি কড়া নজরদারি রয়েছে। বিএসএফ ও সেনা একযোগে নজরজারি চালাচ্ছে। কারণ, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে অনুপ্রবেশ আশঙ্কা ভয়াবহ। সবক’টি সীমান্তে তাই চেকিং বেড়েছে। বেড়েছে নিরাপত্তা বাঁধনও।

Follow Us
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!