AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ‘লকেটদির জন্য দেওয়াল লিখছি, ও মা পিছন থেকে টোন কাটছে তারপরই তো…’

BJP: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মাঝেরপাড়ায় একটি গন্ডগোল হয়। সেখানে যুগল মান্ডি সহ কয়েকজন আক্রান্ত হয় বলে খবর। লাঠির আঘাতে যুগলের মাথা ফাটে। তাঁকে প্রথমে ধনিয়াখালি হাসপাতালে ভর্তি করা হয়।

Hooghly: 'লকেটদির জন্য দেওয়াল লিখছি, ও মা পিছন থেকে টোন কাটছে তারপরই তো...'
মনোজিৎ গুঁই, বিজেপি কর্মীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 10:21 AM
Share

হুগলি: দেওয়াল লিখন করার সময় পিছন হামলার অভিযোগ। লাঠি দিয়ে আঘাত। মেরে ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠল। মাথায় আঘাত নিয়ে চুঁচুড়া হাসপাতালে ভর্তি হলেন বিজেপি কর্মী। এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের দাবি, তাঁরা যখন লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখছিলেন সেই সময় পিছন দিক থেকে কেউ বা কারা হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মাঝেরপাড়ায় একটি গন্ডগোল হয়। সেখানে যুগল মান্ডি সহ কয়েকজন আক্রান্ত হয় বলে খবর। লাঠির আঘাতে যুগলের মাথা ফাটে। তাঁকে প্রথমে ধনিয়াখালি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধার পর তাঁকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এলাকাবাসী সূত্রে খবর, যুগল মান্ডি বিজেপি কর্মী। তিনি অভিযোগ করেছেন, গতকাল মাঝেরপাড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ে সমর্থনে দেওয়াল লিখছিলেন। সেই সময় স্থানীয় কয়েকজন টিটকারি করে। এরপর দু’জনকে মারধর করে আটকে রাখা হয়। তাদের ছাড়াতে গিয়ে আক্রান্ত হন যুগল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। আরও এক বিজেপি কর্মী মনোজিৎ গুঁই বলেন, “আহত তৃণমূল কর্মী বলেন, “লকেটদির জন্য দেওয়াল লিখছি। ও মা পিছন থেকে টোনটিটকিরি করছে। এরপর লাঠি, বাঁশ নিয়ে আমাদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে। গুরুতর আহত হয় যুগল। ও এখন হাসপাতালে ভর্তি। এই সব করেছে তৃণমূলের লোকজন। আমরা শুধু শান্তি চাইছি।” যদিও, এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর