AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahakumbh: ‘স্নান করে ফেরার সময় দেখি ছড়িয়ে আছে কম্বল, জুতো, জামা’, শিউরে উঠেছিলেন সিঙ্গুরের রাজু

Mahakumbh: সিঙ্গুর থেকে ট্রেনে করে গত সোমবার রওনা হয়েছিলেন কয়েকজন যুবক। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা পৌঁছন সঙ্গমে। বুধবার ভোরে ত্রিবেনী সঙ্গমে শাহী স্নান সারেন।

Mahakumbh: 'স্নান করে ফেরার সময় দেখি ছড়িয়ে আছে কম্বল, জুতো, জামা', শিউরে উঠেছিলেন সিঙ্গুরের রাজু
কুম্ভের পরিস্থিতি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 8:56 AM
Share

সিঙ্গুর: মহাকুম্ভে এবার ছিল বিরল যোগ। ১৪৪ বছর পর পর মেলে এই সুযোগ। তাই মেলার শুরু থেকেই কোটি কোটি মানুষ ভিড় জমাচ্ছেন সঙ্গমে। মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার মহাকুম্ভে অমৃত স্নানের আগেই ঘটে গিয়েছে বিপদ। মৃত্যু হয়েছে ৩০ জন পূণ্যার্থীর, এখনও নিখোঁজ অনেকে। এ রাজ্য থেকেও বহু মানুষ গিয়েছিলেন কুম্ভে। ফেরার পর জানালেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা।

মঙ্গলবার রাত থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে প্রয়াগরাজে। অত্যাধিক ভিড়ের চাপে গভীর রাতে ঘটে যায় বিপত্তি। ধাক্কাধাক্কি ঠেলাঠেলিতে পদপিষ্ট হন বহু মানুষ। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে ইতিমধ্যে ৩০ জনের মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে।

সিঙ্গুর থেকে ট্রেনে করে গত সোমবার রওনা হয়েছিলেন কয়েকজন যুবক। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা পৌঁছন সঙ্গমে। বুধবার ভোরে ত্রিবেনী সঙ্গমে শাহী স্নান সারেন। তাঁরা জানিয়েছেন, প্রবল ভিড় ছিল সারারাত। পা নড়ানোর জায়গা ছিল না। তাঁরা যেখানে ছিলেন, সেখান থেকে কিছুটা দূরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলেও তখনও কিছু টের পাননি তাঁরা। ফেরার সময় ঘটনাস্থলের দিকে চোখ যেতেই চমকে যান।

সিঙ্গুরে নেমে রাজু রুই দাস বলেন, “আমরা রাতে গঙ্গার ঘাটেই ছিলাম। কিন্তু সেভাবে কিছু বুঝতে পারিনি। মাইকে একবার ঘোষণা হল হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে স্নান করে নেবেন। পরে স্নান সেরে আসার সময় দেখলাম, চারিদিকে কম্বল, ব্যাগ, জুতো, ঘট, জামা-প্যান্ট পড়ে আছে।” ততক্ষণে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়েছে।

Follow Us
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির