AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh: আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ, বিজেপি নেতারা বলছেন সিপিএমের ‘দোষ’

Arambagh: অভিযোগ, খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখান তলায় যখন তিনি এসেছিলেন সেখানেই তাঁর উপর চড়াও হয় বিজেপির লোকজন। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

Arambagh: আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ, বিজেপি নেতারা বলছেন সিপিএমের ‘দোষ’
উত্তেজনা এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2024 | 3:11 PM
Share

আরামবাগ: তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। শোরগোল আরামবাগে। এদিন খানাকুলের মোস্তফাপুরে প্রচারে গিয়েছিলেন মিতালি। অভিযোগ, খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখান তলায় যখন তিনি এসেছিলেন সেখানেই তাঁর উপর চড়াও হয় বিজেপির লোকজন। ভাঙচুর করা হয় গাড়ি। সূত্রের খবর, মোস্তফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি রেখে এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি। তৃণমূলের অভিযোগ, সেই সময়ই হামলা চালায় বিজেপি। ঘটনায় ব্য়াপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ক্ষোভে ফুঁসছেন মিতালি নিজেও। 

বিজেপির বিরুদ্ধে চড়া আক্রমণ শানিয়ে মিতালি বলেন, “একটা মহিলার উপর আক্রমণ করছে। এত ভয় কিসের ওদের? ধিক্কার জানাই। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি এ ঘটনার সঙ্গে পদ্ম শিবিরের কেউ যুক্ত নন। 

আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বলছেন, “এখন যা কিছু হবে সবেতেই বিজেপির দিতে অভিযোগ থাকবে। তৃণমূল সবেতে বিজেপির ছায়া দেখতে পায়। উনি যেখানে প্রচারে গিয়েছিলেন সেখানে সিপিএমের কিছু লোকজন আছে। ওখানে অনেক সাধারণ মানুষ তৃণমূলের কারণে বঞ্চিত হয়েছে। অনেকের চাকরি গিয়েছে, কাটমানি দিতে হয়েছে। সেই রাগ থেকে এই ঘটনাটা ঘটেছে। সিপিএমেরও ইন্ধন আছে। কিন্তু, এখন ওরা বিজেপিকে দোষারোপ করছে। কিন্তু এসব নাটকবাজি করে প্রচারের আলোয় আসা যাবে না।”  

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো