AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: আবার ডোমজুড়! এবার চুরি হয়ে গেল গহনার দোকানে

Howrah: ঘটনাটি ঘটেছে ২৬ জুন দুপুর একটা নাগাদ। সোনার দোকানের মালিক যীশু কৃষ্ণের দাবি, এর আগেও ডাকাতির ঘটনা ঘটেছিল ওই দোকানে। মালিকের দাবি, সেই সময়ই রেইকি করে গিয়েছিল ডাকাতের দল। এরপর আজ আবার চুরির ঘটনা ঘটল।

Howrah: আবার ডোমজুড়! এবার চুরি হয়ে গেল গহনার দোকানে
সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের ছবিImage Credit: CCTV
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 6:30 PM
Share

ডোমজুড়: সম্প্রতি ডোমজুড়ের সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। ঘটনার তদন্ত এখনও চলছে। এই সবের মধ্যেই এবার সোনার দোকানে ঘটে গেল চুরির ঘটনা। ক্রেতা সেজে মূল্যবান সোনার নেকলেস চুরি করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। সেই ছবি ধরা পড়ল সিসিটিভিতে।

ঘটনাটি ঘটেছে ২৬ জুন দুপুর একটা নাগাদ। সোনার দোকানের মালিক যীশু কৃষ্ণের দাবি, এর আগেও ডাকাতির ঘটনা ঘটেছিল ওই দোকানে। মালিকের দাবি, সেই সময়ই রেইকি করে গিয়েছিল ডাকাতের দল। এমনকী তাঁর ব্যারাকপুরের যে গহনার দোকান রয়েছে সেখানেও একই ঘটনা ঘটেছিল। এরপর আজ আবার চুরির ঘটনা ঘটল।

গোটা ঘটনায় আতঙ্কিত দোকান মালিক থেকে শুরু করে কর্মচারিরা। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যান্টরা থানার পুলিশ আধিকারিকরা। এলাকার ব্যবসায়ীরা চাইছেন দোকানের নিরাপত্তা আরও বাড়ানো হোক। যীশুকৃষ্ণ বলেন, “এর আগে আমার দোকানে দু’বার এই ঘটনা ঘটেছে। আর একবার আমার ব্যারাকপুরের শো-রুমে ডাকাতি হয়েছে। হতে পারে এটাও রেইকি করতে এসেছিল। পুলিশ এর আগে যেরম-যেরম বলেছিল আমরা সেই রকম কাজ করছিলাম। সিসিটিভি বসিয়েছি। কিন্তু তার পরেও চুরির ঘটনা ঘটে গেল।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?