AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: এই স্কুলে যেতে ভয় পায় শিশুরা, ভিতরেই রয়েছে ‘বড়’ বিপদ

Howrah: অভিভাবকদের দাবি, এই স্কুলের অবস্থার কথা স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও রকম সুবিধা হয়নি। শিশুদের মা-বাবাদের অভিযোগ, ঘটনায় যে কোনও মুহূর্তে স্কুলের ছাদ ও দেয়াল ভেঙে পড়ে যেতে পারে। যার জেরে স্কুলের পড়ুয়ারা যে কোনও সময় দুর্ঘটনায় শিকার হতে পারে।

Howrah: এই স্কুলে যেতে ভয় পায় শিশুরা, ভিতরেই রয়েছে 'বড়' বিপদ
হাওড়ার স্কুলে আতঙ্কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2024 | 2:41 PM
Share

জগৎবল্লভপুর: সালটা ২০০৯। তখন তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। ছোট-ছোট শিশুরা এখন সেই স্কুলে যেতেই ভয় পায়। শুধু তারা কেন। মা-বাবারাও স্কুল পাঠিয়ে আতঙ্কিত। কার্যত বিপদ মাথায় নিয়ে পড়াশোনা করে তারা সেখানে। কারণ কোথাও ঝুলছে চাঙড়। কোথাও আবার দেওয়ালে ধরেছে চিড়। ফলে স্কুলে ছেলে-মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন না অভিভাবকরা।

হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী পশ্চিমপাড়ায় ২০০৯ সালে তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি স্কুলটি। বর্তমানে সেই স্কুলেরই ভগ্নদশা। অধিকাংশ জায়গা গিয়েছে ভেঙে। দেওয়ালে ধরেছে ফাটল। ছাদে ঝুলতে থাকা সিমেন্টের প্লাস্টার যে কোনও মুহূর্তে খসে পড়ছে। এরই মাঝে ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে ক্লাস চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা।

অভিভাবকদের দাবি, এই স্কুলের অবস্থার কথা স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও রকম সুবিধা হয়নি। শিশুদের মা-বাবাদের অভিযোগ, ঘটনায় যে কোনও মুহূর্তে স্কুলের ছাদ ও দেয়াল ভেঙে পড়ে যেতে পারে। যার জেরে স্কুলের পড়ুয়ারা যে কোনও সময় দুর্ঘটনায় শিকার হতে পারে। এ প্রসঙ্গে অভিভাবক শফিকুল বলেন, “স্কুলের যা অবস্থা দুর্ঘটনা ঘটতে পারে। রিস্ক নিয়ে পড়াশোনা করে। অর্ধেক মা-বাবা বাচ্চাদের স্কুলে পাঠায় না। একে তো রিস্ক। তারপর এখানে পড়াশোনাও হয় না ঠিক মতো।”

এ দিকে, এই ঘটনায় অভিভাবকরা জানিয়েছেন তারা শিশুদের পঠন-পাঠন চালিয়ে যেতে চাইছেন। তবে কর্তৃপক্ষ যেন দ্রুত স্কুল সারানোর ব্যবস্থা নেন। আর স্কুলের এই অবস্থার কথা কার্যত শিকার করে নেন অঙ্গনওয়াড়ি এক কর্মী। অর্পিতা মিশ্র তিনি বলেন, “২০০৯ সালে স্কুল হয়েছে। তারপরই ভেঙে পড়ে রয়েছে। অভিভাবকরাও পাঠাতে চাইছে না ভয়ে। আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি। প্রায় চল্লিশজন বাচ্চা আসে এই স্কুল পড়তে। বৃষ্টি পড়লে ছাদ দিয়ে জল পড়ে। দরজা ভেঙে গিয়েছে। চেন দিয়ে আমরা বেঁধে রেখেছি। এই অবস্থা অনেকেই এসে দেখে গিয়েছেন প্রতিকার হয়নি।”

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি