AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার

Jalpaiguri: শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ঝুমা। দিন পেরিয়ে বিকাল হওয়ার পর মেয়ে বাড়িতে ফিরে না আসায় চিন্তা বাড়তে থাকে। এরপর রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি ঝুমার।

Jalpaiguri: পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার
পুকুর থেকে দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2024 | 4:58 PM
Share

জলপাইগুড়ি: পুকুর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার। তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। জানা গিয়েছে, মৃতের নাম ঝুমা রায় (২০)। তিনি ময়নাগুড়ি ব্লকের কালিরহাট দ্বারিকামারি গ্রামের বাসিন্দা। পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, ঝুমার কিছু মানসিক সমস্যা ছিল।

শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ঝুমা। দিন পেরিয়ে বিকাল হওয়ার পর মেয়ে বাড়িতে ফিরে না আসায় চিন্তা বাড়তে থাকে। এরপর রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি ঝুমার। রবিবার সকালে বাড়ির কাছাকাছি এক পুকুরে দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

এরপর খবর দেওয়া হয় বাড়ির লোককে। তারা গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায়।

ঝুমার কি জলে ডুবে মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করে দেহ জলে ফেলে দেওয়া হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী