AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri News: দু’ফোঁটার বদলে পুরো শিশি পোলিও খাইয়ে দিল স্বাস্থ্য কর্মী, হাসপাতালে ভর্তি শিশু

Pulse polio: বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রবিবার বিকেলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ক্রান্তি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা তপন রায়। এই ঘটনায় রবিবার রাতে টেলিফোনে টিভি ৯ বাংলা যোগাযোগ করে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদারের সঙ্গে। তবে উনি ফোন ধরেননি।

Jalpaiguri News: দু'ফোঁটার বদলে পুরো শিশি পোলিও খাইয়ে দিল স্বাস্থ্য কর্মী, হাসপাতালে ভর্তি শিশু
শিশুকে এক শিশি পোলিও খাওয়ানোর অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 11:23 AM
Share

জলপাইগুড়ি: শিশুকে পালস পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলেন তাঁর মা-বাবা। অভিযোগ, দু’ফোঁটার বদলে পুরো এক শিশি পোলিও খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপরই পড়ে যায় হইচই। গোটা ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলাশাসক সামা পারভিন।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লকের। গত রবিবার চার বছরের এক শিশু তাঁর মায়ের সঙ্গে পোলিও খেতে গিয়েছিল। অভিযোগ, সেখানেই কর্তব্যরত স্বাস্থ কর্মীরা এক শিশি পোলিও খাইয়ে দেন তাকে। শিশুটির মা ভয় পেয়ে তাঁর স্বামীকে ফোন করেন। তিনি এসে দেখেন ততক্ষণে বাচ্চাটির জ্বর চলে এসেছে। এরপর শিশুটির বাবা স্বাস্থ্য কর্মীদের জিজ্ঞাসা করলে অভিযোগ, তাঁরা জানান যে কিছুই হবে না। তবে পরিনাম হল উল্টো। একসঙ্গে এত পরিমাণ পোলিও খাওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড জ্বর চলে আসে বাচ্চাটির। এরপর তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৪৮ ঘণ্টার জন্য ভর্তি করে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রবিবার বিকেলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ক্রান্তি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা তপন রায়। এই ঘটনায় রবিবার রাতে টেলিফোনে টিভি ৯ বাংলা যোগাযোগ করে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদারের সঙ্গে। তবে উনি ফোন ধরেননি। তবে জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?