AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Died: হাই প্রেশার যে কী মারাত্মক হতে পারে! কলপাড়ে পড়েই শেষ যুবক…

Murshidabad: ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন হাসিমুদ্দিন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গ্রামের শ্রমিকদের সঙ্গে ট্রেনে উত্তর প্রদেশের কানপুরে রাজমিস্ত্রির কাজে যান হাসিমুদ্দিন শেখ। শুক্রবার দুপুরেই সেখানে পৌঁছন তিনি। শনিবার সকালে কাজে যোগ দেওয়ার কথা ছিল।

Died: হাই প্রেশার যে কী মারাত্মক হতে পারে! কলপাড়ে পড়েই শেষ যুবক...
স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 5:23 PM
Share

মুর্শিদাবাদ: বুধবারই বাড়ি থেকে কর্মস্থলে যান মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। চারদিনের মাথায় এল মৃত্যুসংবাদ। উত্তর প্রদেশের কানপুরে মৃত্যু হল ধুলিয়ানের হাসিমুদ্দিন শেখের (৪৩)। রাজমিস্ত্রির কাজ করতেন হাসিমুদ্দিন। হাসিমুদ্দিনের বাবা জানান, শুক্রবার ২৬ তারিখ কাজের ছুটি ছিল। দুপুরে খাওয়া দাওয়া করেন। এরপরই কলে জল আনতে যান। সেখানেই পড়ে গিয়ে মৃত্যু।

ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন হাসিমুদ্দিন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গ্রামের শ্রমিকদের সঙ্গে ট্রেনে উত্তর প্রদেশের কানপুরে রাজমিস্ত্রির কাজে যান হাসিমুদ্দিন শেখ। শুক্রবার দুপুরেই সেখানে পৌঁছন তিনি। শনিবার সকালে কাজে যোগ দেওয়ার কথা ছিল।

চারদিন আগে বাড়ি থেকে বেরোল ছেলেটা। অথচ এরইমধ্যে এমন মর্মান্তিক সংবাদ। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। স্ত্রী জানান, আগেও বাইরে কাজে গিয়েছেন। এমন কিছু যে হতে পারে ভাবতেই পারছেন না। তিনি জানান, বাড়িতে থাকলে বিড়ি বাঁধতেন। আর পরিযায়ী শ্রমিকের কাজ করতেন।

হাসিমুদ্দিনের বাবা নিজামুদ্দিন বলেন, “২৬ জানুয়ারি পড়ে গিয়েছিল আমার ছেলে হাসিমুদ্দিন। তারপর অজ্ঞান। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শুনলাম ছেলে মারা গিয়েছে। ওর কোনও অসুখ ছিল না। শুধু হাই প্রেশার ছিল।” ছেলের এমন পরিণতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বাবা। বলেন, “সরকারকে বলব গরিব মানুষ আমরা। ছেলের বডিটা এনে দিক।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?