AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: জেলায় পুলিশমন্ত্রী, সেই নদিয়াতেই দুই পুলিশকর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারের অভিযোগ

Nadia: পুলিশের সামনে এই সংঘর্ষ হওয়ায় এবং পক্ষপাতিত্ব করার অভিযোগে বিক্ষোভ দেখায় এলাকার কিছু লোকজন। তাঁরাই মূলত উর্দিধারীদের বেঁধে রেখে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

Nadia: জেলায় পুলিশমন্ত্রী, সেই নদিয়াতেই দুই পুলিশকর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারের অভিযোগ
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 6:06 PM
Share

নদিয়া: জমি দখল ঘিরে দু’পক্ষের সংঘর্ষ। খবর পেয়ে বিবাদ মেটাতে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু, এলাকায় ঢুকতেই বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। অভিযোগ, দুই পুলিশকর্মীকে রীতিমতো গাছে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। ওই অবস্থাতেই চলতে থাকে বিক্ষোভ। বারবার অনুরোধ করা হলেও তাঁদের বাঁধন খোলা হয়নি। উল্টে মারধর করা হয় বলে অভিযোগ। ক্ষোভেও ফেটে পড়ে উত্তেজিত জনতা। এদিন এই ছবিই দেখা গিয়েছে নদিয়ার ভীমপুরের পূর্ব ভাতজাংলায়। এই নদিয়াতেই রয়েছেন স্বয়ং পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এই ঘটনা সামনে আসায় তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। 

সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই তীব্র বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। পুলিশের সামনে এক পক্ষ জোর করে জমি দখল করতে যায়। তখনই শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে জেরে আহত হয় বেশ কয়েকজন। তাদের নিয়ে যাওয়া হয় আসাননগর হাসপাতালে। এদিকে পুলিশের বিরুদ্ধে আবার বচসা থামানোর নামে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছে একাংশের গ্রামবাসী। তাঁদের দাবি, আসল ঘটনা না বুঝে ইচ্ছাকৃতভাবে বিবাদমান দুই পক্ষের মধ্যে একপক্ষকে সমর্থন করে পুলিশ। তাতেই হিতে বিপরীত ঘটনা ঘটে যায়। 

পুলিশের সামনে এই সংঘর্ষ হওয়ায় এবং পক্ষপাতিত্ব করার অভিযোগে বিক্ষোভ দেখায় এলাকার কিছু লোকজন। তাঁরাই মূলত উর্দিধারীদের বেঁধে রেখে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। খবর পেয়ে এলাকায় আসে ভীমপুর থানার অন্য পুলিশ কর্মীরা। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয় আক্রান্ত দুই পুলিশকর্মীকে। থানার ওসি বলছেন, জমির আল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা। কার ভাগে বেশি জমি, কার ভাগে কম তার মাপজোক নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। আমরা খবর পেয়ে ওখানে গিয়েছিলাম। পুলিশ যখন যায় তখন পুলিশের সামনেই আল কেটে জমি দখলের চেষ্টা করা হয়। তা নিয়েই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন মহিলা-সহ গ্রামের কিছু বাসিন্দাকে আটক করেছে ভীমপুর থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!