AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: মুখ্যমন্ত্রীর সভা শেষ হতেই হাউমাউ কান্না মহিলাদের, এমনটা হবে কেউ আঁচও করতে পারেনি

Nadia: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, 'তৃণমূল চোরের দল। এই দলের সবাই চোর।' তৃণমূলের দাবি হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনা ঘটলে কিছু করার থাকে না। তবে ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা।

Nadia: মুখ্যমন্ত্রীর সভা শেষ হতেই হাউমাউ কান্না মহিলাদের, এমনটা হবে কেউ আঁচও করতে পারেনি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 11, 2025 | 8:23 PM
Share

নদিয়া: মুখ্যমন্ত্রীর জনসভায় এসে বিপাকে পড়লেন একাধিক মহিলা। খোয়া গেল সোনার চেন। সভা-শেষে হাউমাউ করে কেঁদে ফেললেন মহিলারা। তাঁদের অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটে দেখে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। প্রথমে তিনি ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেন। এরপর সরাসরি জনসভার মঞ্চে উপস্থিত হন। সেখানে প্রায় এক ঘণ্টার উপর বক্তব্য রাখেন তিনি। তারপরই দেখা যায় এই কাণ্ড!

জনসভা শেষে যখন সকলেই বাড়ি ফিরে গিয়েছেন এবং সভামঞ্চ প্রায় ফাঁকা, তখনই দেখা যায় বেশ কয়েকজন মহিলা হাউমাউ করে কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তাঁরা জানান তাঁদের গলার সোনার চেন ছিনতাই হয়ে গিয়েছে। একজন নয়, এরপর দেখা যায় পরপর তিন জন মহিলা একই অভিযোগ তোলেন। জানা যায়, তাঁরা প্রত্যেকে নদিয়ার করিমপুর ব্লকের থানার পাড়া থানা এলাকা থেকে এই কর্মসূচিতে এসেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ‘তৃণমূল চোরের দল। এই দলের সবাই চোর।’ তৃণমূলের দাবি হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনা ঘটলে কিছু করার থাকে না। তবে ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা। তিনি বলেন, “আমরা চাই প্রশাসন তদন্ত করে যাতে ওই সোনার হারগুলি উদ্ধার করুক। সেগুলি যাতে ফেরত দেওয়া যায়, সেই ব্যবস্থা করছে প্রশাসন।” তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি