AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: ২১ ঘণ্টার তল্লাশির পর তৃণমূল নেতার চালকল থেকে মিলল ‘রেশন দুর্নীতির’ বড় নথি

Ration Scam:বাকিবুর রহমান পরিচিত ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে। আর মুকুল ও বিদেশ হলেন বাকিবুরের মামাতো ভাই। এই বিদেশ আবার তৃণমূলের ব্লক সভাপতিও। কীভাবে খাদ্য দফতরের নথি বিদেশের চালকলে? তাহলে কি রেশন দুর্নীতির আখড়া ছিল বিদেশের রাইস মিল? উঠছে প্রশ্ন।

Ration Scam: ২১ ঘণ্টার তল্লাশির পর তৃণমূল নেতার চালকল থেকে মিলল 'রেশন দুর্নীতির' বড় নথি
আনিসুর রহমান ওরফে বিদেশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 11:25 AM
Share

দেগঙ্গা: মঙ্গলবার থেকেই রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় হয় ইডি। শুধু মাত্র বারিক বিশ্বাসের বাড়িতেই নয়, দেগঙ্গার চালকল ব্যবসায়ী আলিফ নূর মুকুল ও আনিসুর রহমান ওরফে বিদেশের বাড়িতেও টানা ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, বিদেশ ও মুকুলের বাড়ি লাগোয়া চালকল থেকে উদ্ধার রাজ্য সরকারের খাদ্য দফতরের সিল যুক্ত নথি। উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও।

বাকিবুর রহমান পরিচিত ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে। আর মুকুল ও বিদেশ হলেন বাকিবুরের মামাতো ভাই। এই বিদেশ আবার তৃণমূলের ব্লক সভাপতিও। কীভাবে খাদ্য দফতরের নথি বিদেশের চালকলে? তাহলে কি রেশন দুর্নীতির আখড়া ছিল বিদেশের রাইস মিল? উঠছে প্রশ্ন। গতকালই দেগঙ্গা ব্লকের বেড়াচাপায় পিজি হাই টেক রাইস মিলে অভিযান চালায় ইডি। এই মিলেরই মালিক মুকুল ও বিদেশ। ইডি সূত্রে খবর, এই দুই ভাইয়ের চালকল ছাড়াও পারিবারিক বি.এড, ডি.এলএড কলেজ রয়েছে। আছে আবাসিক মিশনও।

ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর আনিসুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, “ওরা যা যা নথি চেয়েছে সবটাই দিয়েছি। আগামীতেও তদন্ত সহযোগিতা করব। তবে দেশের দায়িত্বশীল নাগরিক, বাংলার দায়িত্বশীল নাগরিক ও তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসাবে বলতে পারি যখন যখন যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা করব। একটা মোবাইল নিয়ে গিয়েছে। কিছুই পায়নি।”

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে