AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Doctor: মারাত্মক অভিযোগ, RG Kar আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে, বাড়িতে গেল পুলিশ

Asfakullah Naiya: গত ১০ই ডিসেম্বর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তাঁরা অভিযোগ করেছিলেন সিঙ্গুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন। চিকিৎসা করছেন।

Junior Doctor: মারাত্মক অভিযোগ, RG Kar আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে, বাড়িতে গেল পুলিশ
আসফাকুল্লা নাইয়া, জুনিয়র ডাক্তারImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 12:41 PM
Share

কলকাতা: আরজি কর আন্দোলনের সময় জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন আসফাকুল্লা নাইয়া। আন্দোলনের সময় তিলোত্তমার বিচারের দাবিতে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। সাত দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এমনকী বাড়িতে এসেছে পুলিশও।

আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে কী অভিযোগ?

গত ১০ই ডিসেম্বর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তাঁরা অভিযোগ করেছিলেন সিঙ্গুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন। চিকিৎসা করছেন।

এরপর দেখা গেল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানেও এই বিষয়টি লেখা রয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানতে চাওয়া হয়েছে, কেন নাইয়া পিজিটি হয়েও সার্জেন পরিচয় দিয়ে চিকিৎসা করছেন? সাত দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।

যদিও, এই বিষয়ে আসফাকুল্লা সেই সময়ই জানিয়েছিলেন, বিষয়টি প্রতিহিংসা পরায়ন আচরণ। তাঁর বক্তব্য ছিল, যেহেতু ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই কারণে আন্দোলন দমাতে এই পরিকল্পনা করা হচ্ছে। আসফাকুল্লা নাইয়া বলেন, “একজন ডাক্তার নিয়ম মেনে কি না মেনে মেডিক্যাল ক্যাম্প করেছেন। তার জন্য মেডিক্যাল কাউন্সিল নোটিসও দিয়েছে। ওরা লক্ষ্য লক্ষ্য নোটিস প্রতিদিন তৈরি করে। কিন্তু সকালবেলা যে সাদা পোশাকের পুলিশ আমার বাড়িতে গিয়ে যে তাণ্ডব চালালো কীসের ভয় দেখানোর চেষ্টা করছে। অন্যজনের জন্য একটা নোটিস আর আমার জন্য পুলিশ দলবল নিয়ে নোটিস দিতে আসছে কেন? আমি কি অন্য গ্রহ থেকে এসেছি।”

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট