AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat: রোগীরা সেরে উঠছেন তুড়িতে! বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হল বিশেষ থেরাপি

Barasat: চিকিৎসকরাই জানাচ্ছেন, আসলে হাসপাতালে যখন এক রোগী আসেন, তাঁর তো শারীরিক কষ্ট থাকেই, কিন্তু তাঁর পরিজনদের প্রচুর মানসিক যন্ত্রণা থাকে। রোগীর মানসিক প্রশান্তি হলে তাঁর আত্মীয়রাও খানিকটা স্বস্তি পান বলে জানাচ্ছে  হাসপাতাল কর্তৃপক্ষ।

Barasat: রোগীরা সেরে উঠছেন তুড়িতে! বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হল বিশেষ থেরাপি
বারাসত মেডিক্যাল কলেজ হাসাপাতালে মিউজিক থেরাপিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 3:02 PM
Share

বারাসত: মেডিসিনের পাশাপাশি মিউজিক থেরাপি দিয়ে বারাসাত হাসপাতালে রোগীদের চিকিৎসার নতুন বন্দোবস্ত করেছে বারাসাত মেডিক্যাল কলেজ। শারীরিক যন্ত্রণা কষ্টের ফাঁকে দিনের বিভিন্ন সময়ে ওয়ার্ডের মধ্যে মিউজিক বাজিয়ে তাঁদের মানসিক দিক পরিবর্তনের চেষ্টা অনেকটাই সফল মনে করেন বারাসত হাসপাতালের সুপার।

জ্বর সর্দি কাশি কষ্ট যন্ত্রণা এসব নিয়ে রোগীরা বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি হন। ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে তাঁরা বাড়ি ফিরে যান। কিন্তু এর মধ্যেও রোগীদের নানা জটিলতা থেকে যায়। তাঁদের মানসিক স্বস্তি দিতেই বারাসাত মেডিক্যাল কলেজ শুরু করল মিউজিক থেরাপি। রোগীদের অসহ্য কষ্ট যন্ত্রণার মধ্যে দিনের বিভিন্ন সময়ে মিউজিক চালিয়ে তাঁদের মানসিক স্বস্তি দেওয়া হবে।

চিকিৎসকরাই জানাচ্ছেন, আসলে হাসপাতালে যখন এক রোগী আসেন, তাঁর তো শারীরিক কষ্ট থাকেই, কিন্তু তাঁর পরিজনদের প্রচুর মানসিক যন্ত্রণা থাকে। রোগীর মানসিক প্রশান্তি হলে তাঁর আত্মীয়রাও খানিকটা স্বস্তি পান বলে জানাচ্ছে  হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই মিউজিক থেরাপি নিয়ে সাধারণ রোগী ও আত্মীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করেছেন বারাসাত মেডিক্যাল কলেজের সুপার সুব্রত মণ্ডল।

সুপার জানাচ্ছেন, ইতিমধ্যেই পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে রোগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং অনেক রোগী তার মানসিক স্বস্তিতে সেরে ওঠার তাগিদ দেখাচ্ছেন। একই সঙ্গে অন্য চিকিৎসা সিস্টাররাও উৎসাহ পান কাজ করার ক্ষেত্রে।

বারাসত হাসপাতালের চিকিৎসক বলছেন, “আমরা তো ওষুধ দিই, চিকিৎসা করি, সেটা শারীরিক চিকিৎসা। কিন্তু বাড়ির লোক ভীষণভাবে মানসিক অশান্তিতে থাকে। তাই মানসিক প্রশান্তির জন্যই একটা হালকা গান যদি চলে, ভালই লাগে। রোগীদের পরিবারের অভাব অভিযোগও অনেক কমেছে। আলাদা পরিবেশ তৈরি করতে চাই। মেডিসিন ওয়ার্ড, প্রসূতি বিভাগ, শিশু বিভাগে চালু হয়েছে আপাতত।”

হাসপাতালের ভর্তি রোগীর পরিজন সুশান্ত পাল বলেন, “আমাদের সকলেরই খুব ভাল লাগছে। এই ধরনের বন্দোবস্ত হাসপাতালে আশাই করা যায় না। আমারা বাড়ির লোকও তো ভীষণ চিন্তায় থাকি। একটু শান্তি আরকী!”

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ