AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jayanta singh video: সাঁড়াশি দিয়ে কিশোরের গোপনাঙ্গ ছেড়ার চেষ্টা, অবশেষে গ্রেফতার জয়ন্তর গ্যাংয়ের লাল্টু

Ariadaha: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম প্রসূন ওরফে লাল্টু। বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। ইতিমধ্যেই জেরা করা হচ্ছে অভিযুক্তকে। সূত্রের খবর, কোনও একটি চুরির ঘটনায় নির্যাতিত কিশোরকে প্রথমে ক্লাবে তুলে নিয়ে আসে এই জয়ন্তর দলবল।

Jayanta singh video: সাঁড়াশি দিয়ে কিশোরের গোপনাঙ্গ ছেড়ার চেষ্টা, অবশেষে গ্রেফতার জয়ন্তর গ্যাংয়ের লাল্টু
গ্রেফতার জয়ন্তর শাগরেদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2024 | 9:25 AM
Share

আড়িয়াদহ: বিগত বেশ কয়েকদিন ধরে আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং ও তাঁর গ্যাংয়ের একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আড়িয়াদহের ক্লাবে কিশোরকে নগ্ন করে যৌনাঙ্গে সাঁড়াশির চাপ থেকে শুরু করে যুবককে হকিস্টিক দিয়ে পেটানোর ভিডিয়ো (যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) রাজনৈতিক শোরগোল ফেলে দিয়েছে। অবশেষে সেই ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। কিশোরের উপর নিগ্রহের অভিযোগে জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের এক শাগরেদ গ্রেফতার।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম প্রসূন ওরফে লাল্টু। বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। ইতিমধ্যেই জেরা করা হচ্ছে অভিযুক্তকে। সূত্রের খবর, কোনও একটি চুরির ঘটনায় নির্যাতিত কিশোরকে প্রথমে ক্লাবে তুলে নিয়ে আসে এই জয়ন্তর দলবল। অভিযোগ, এরপর ক্লাবের ভিতরে সাঁড়াশি দিয়ে তার গোপনাঙ্গ ছিঁড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কার্যত কেঁপে ওঠেন আড়িয়াদহের ওই অঞ্চলের বাসিন্দারা। কিশোরের ওপর অত্যাচারের ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রকাশ্য দিবালোকে শূলে চড়াবে মানুষ। মানুষের ধৈর্য্যের সীমা নিয়ে খেলছে।” এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “এই যে ধরে পেটাচ্ছে, পুলিশ জানে না, তেমনটা নয়। যারা পেটাচ্ছে তারা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার। পুলিশ সব জানে। পুলিশ কি আজকে এই ভিডিয়ো পেল?”

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি