AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ‘এক ফোনে দিদিভাই’, ভোট বঙ্গে এবার নয়া কর্মসূচি বিজেপির, কারা পাবেন এই সুযোগ

BJP Campaign: বুধবার বিকেলে মেদিনীপুর থেকে সাংবাদিক বৈঠক করে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার কাছে নিজেদের কথা এবার সরাসরি জানাতে পারবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজন। সে জন্য একটি ফোন নম্বরও প্রকাশ করেছেন তিনি।

BJP: 'এক ফোনে দিদিভাই', ভোট বঙ্গে এবার নয়া কর্মসূচি বিজেপির, কারা পাবেন এই সুযোগ
প্রতীকী ছবি।Image Credit: ANI
| Edited By: | Updated on: May 01, 2024 | 9:50 PM
Share

মেদিনীপুর: লোকসভা ভোটের প্রচার পর্বে এবার অভিনব উদ্য়োগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। চালু করলেন ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি। বুধবার বিকেলে মেদিনীপুর থেকে সাংবাদিক বৈঠক করে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার কাছে নিজেদের কথা এবার সরাসরি জানাতে পারবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজন। সে জন্য একটি ফোন নম্বরও প্রকাশ করেছেন তিনি। অগ্নিমিত্রা জানালেন, সকাল ১০টা থেকে সন্ধে ৬ পর্যন্ত সেই নম্বরে ফোন করতে পারবেন মেদিনীপুরবাসী। নিজেদের সমস্যার কথা কিংবা মেদিনীপুরের উন্নয়নের জন্য কোনও আইডিয়ার কথা সাধারণ মানুষরা জানাতে পারবেন সেই নম্বরে।

বিজেপি প্রার্থী বলেন, ‘মেদিনীপুরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার আইডিয়া দিতে পারবেন মানুষজন। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন তাঁরা।’ বিজেপি প্রার্থীর আশ্বাস, তিনি চেষ্টা করবেন সমস্যা সমাধান করার। যে সমস্যাগুলি এখন সমাধান করতে পারবেন না, সেগুলি ভোট পরবর্তী সময়ে জিতে সাংসদ হয়ে এলে সমাধানের চেষ্টা করবেন। অগ্নিমিত্রার বক্তব্য, ‘প্রত্যেকটি জায়গার সমস্যা নথিভুক্ত করে রাখা দরকার। সেই কারণে এই নম্বরে যে সমস্যা বা ইস্যুগুলি আসবে, সেগুলি নথিভুক্ত করে রাখা হবে।’

শুধু ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি প্রকাশই নয়, এর পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ভোটের লড়াইয়ের একটি থিম সং-ও প্রকাশ করেন অগ্নিমিত্রা পল। লোকসভা ভোটের প্রচার পর্বে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে এই নয়া উদ্যোগ মেদিনীপুর বিজেপি প্রার্থীর। উল্লেখ্য, এই মেদিনীপুর লোকসভা আসন অতীতের ভোটে বিজেপি জেতা কেন্দ্র। এখানকার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুরের ভোট ময়দানে নামিয়েছে বিজেপি নেতৃত্ব। আর মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রাকে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর