AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siddiqullah Chowdhury: বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট, X-Ray করাতে গিয়েও হাসপাতাল থেকে ফিরতে হল মন্ত্রীকে

Siddiqullah Chowdhury: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রায়শই নানা অভিযোগ তোলে বিরোধীরা। কিছুদিন আগেই কলকাতার নামজাদা সরকারি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

Siddiqullah Chowdhury: বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট, X-Ray করাতে গিয়েও হাসপাতাল থেকে ফিরতে হল মন্ত্রীকে
সিদ্দিকুল্লা চৌধুরীImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 12:01 AM
Share

বর্ধমান: মঙ্গলবার সকালে শৌচাগার থেকে বের হওয়ার সময় পড়ে গিয়েছিলেন। চোটও পান। আঘাত লাগে পায়ে। সন্ধ্যা থেকেই প্রচণ্ড ব্যথা। ছুটলেন মেমারি গ্রামীণ হাসপাতালে। দেখা মাত্রই চিকিৎসকেরা এক্স-রে এর কথা বলেন। কিন্তু, রাতে হাসপাতালে এক্স-রে করাতে গিয়ে জানতে পারেন তা হবে না। জানানো হয় হাসপাতালে ওপিডি-র সময় এক্স-রে হলেও রাতে এক্স-রে করার কোনও ব্যবস্থা নেই। তাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রীতিমতো বিস্ময় প্রকাশ করতে দেখা যায় তাঁকে। সাফ বলেন, এতবড় হাসপাতালে রাতে এক্স-রে হয় না আমার জানা ছিল না। 

এদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রায়শই নানা অভিযোগ তোলে বিরোধীরা। কিছুদিন আগেই কলকাতার নামজাদা সরকারি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এবার সিদ্দিকুল্লা উষ্মা প্রকাশ করতেই সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তোপ দেগেছে পদ্ম শিবির। 

কড়া আক্রমণ শানিয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “রাজ্যের মন্ত্রীরই এক্স-রে হাসপাতালে হচ্ছে না। ফিরে যেতে হচ্ছে। সেখানে সাধারণ মানুষের কি হাল হয় তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও শুরুতে উষ্মা প্রকাশ করলেও ফিরে যাওয়ার সময় আবার সিদ্দিকুল্লা বলেন, আমি চেষ্টা করবো যাতে মানুষের সুবিধার্থে রাতেও এক্স-রে করার ব্যবস্থা করা যায়। রাজ্যে ৪২টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল আছে। ডাক্তারেরা ভাল পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?